শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে ক্রোয়েশিয়া

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮

জার্মানবাংলা২৪ স্পোর্টস ডেস্ক: টানটান উত্তেজনার ম্যাচে অতিরিক্ত সময়ের গোলে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়া। আগামী ১৫ জুলাই মস্কোর লুঝনকি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে মড্রিচরা। এর আগে ১৪ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে ইংল্যান্ড।

এদিন শুরু থেকেই দুর্দান্ত খেলেছে ইংল্যান্ড। ম্যাচের ৫ মিনিটেই কিরান ট্রিপিয়ারের দুর্দান্ত ফ্রি-কিকে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এতে বিশ্বকাপ ক্যারিয়ারে নিজের প্রথম গোলের দেখা পান এই রক্ষণভাগের খেলোয়াড়।

১৫তম মিনিটে ব্যবধান বাড়াতে পারত ইংল্যান্ড। কর্নার কিক থেকে উড়ে আসা বল হেড করেছিলেন মাগুইরি। কিন্তু বল চলে যায় সাইডবারের সামান্য পাশ দিয়ে। ২৯তম মিনিটে একেবারে সহজ সুযোগ মিস করেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেন। ৩১তম মিনিটে গোল পেতে পারতো ক্রোয়েশিয়া। কিন্তু রেবিচের জোরালো শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইংল্যান্ড।

দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে গোল করে ক্রোয়েশিয়াকে ম্যাচে ফেরালেন ইভান পেরিসিচ। সিমে ভারসালজিকোর ক্রস থেকে ডি বক্সের ভেতরে পা লাগিয়ে ইংল্যান্ডের রক্ষণদূর্গ ভাঙেন পেরিসিচ। জাতীয় দলের হয়ে এটি তার ২৮তম এবং চলতি বিশ্বকাপে দ্বিতীয় গোল।

পরের মিনিটেই এগিয়ে যেতে পারতো ক্রোয়েশিয়া। কিন্তু ভাগ্যদেবতা এবার মুখ তুলে তাকাননি, স্কোরশিটে নাম তোলা পেরিশিচের এবারের শট আঘাত করে পোস্টে। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে কোনও দলই আর গোল করতে না পারায় মস্কোর সেমিফাইনাল গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ১০৯ মিনিটে ইভান পেরিসিচের হেড থেকে ডি বক্সের ভেতরে বল পান মারিও মানজুকিচ। বাম পায়ের শট নিয়ে ইংল্যান্ডের গোলরক্ষককে বোকা বানান মানজুকিচ। তার গোলেই বেঁচে থাকে ক্রোয়েশিয়ার প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে খেলার স্বপ্ন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD