শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চীনের ফার্স্ট লেডির সঙ্গে জাতীয় গ্র্যান্ড থিয়েটার পরিদর্শন করলেন ব্রাজিলের ফার্স্ট লেডি

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

গত ১৩ই মে, মঙ্গলবার বিকেলে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্ত্রী মাদাম ফেং লি ইউয়ানের সঙ্গে ব্রাজিলের ফার্স্ট লেডি রোজাঞ্জেলা লুলা দা সিলভা বেইজিংয়ে জাতীয় গ্র্যান্ড থিয়েটার পরিদর্শন করেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বর্তমানে চীন সফর করছেন এবং রোজাঞ্জেলাও তার সঙ্গে এসেছেন।

মাদাম ফেং এবং রোজাঞ্জেলা জাতীয় গ্র্যান্ড থিয়েটারের স্থাপত্য পরিদর্শন করেন, ‘স্টেজ অফ গ্লোরি’ শিরোনামের একটি প্রদর্শনী দেখেন এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় ও শিল্প জনপ্রিয়করণে জাতীয় গ্র্যান্ড থিয়েটারের অবদান সম্পর্কে জানেন। পরিদর্শনের পর, ফেংয়ের আমন্ত্রণে রোজাঞ্জেলা ক্লাসিক অপেরার কিছু অংশ এবং চীনা ও ব্রাজিলীয় গানের পরিবেশনা উপভোগ করেন।

ফেং লি ইউয়ান বলেন, চীন ও ব্রাজিল উভয়ই বড় সাংস্কৃতিক দেশ এবং সাম্প্রতিক বছরগুলোতে দুই পক্ষের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বাড়ছে। এর ফলে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব আরও গভীর হচ্ছে। তিনি আশা করেন যে, দুই পক্ষ এই ইতিবাচক ধারা বজায় রেখে জনগণের মধ্যে আরও বেশি যোগাযোগ স্থাপন করবে।

রোজাঞ্জেলা ফেংকে তার উষ্ণ ও আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান এবং শিল্পীদের চমৎকার পরিবেশনার প্রশংসা করেন। তিনি চীনের উন্নয়নের সাফল্য এবং সমৃদ্ধ সংস্কৃতির প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও বন্ধুত্ব গভীর করতে অবদান রাখার ইচ্ছা প্রকাশ করেন।

সূত্র : শিশির-তৌহিদ-শুয়েই, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD