শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

পুশইন ব্যক্তিদের অভিযোগ, ভারতে তাদের ওপর নির্যাতন হয়েছে

জার্মান বাংলা চ্যানেল, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

অতিসম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশইন করা ব্যক্তিরা নির্যাতনের শিকার হয়েছেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্নও দেখিয়েছেন অনেকে।

সোমবার সুন্দরবনের বাংলাদেশ অংশের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন শ্যামনগর এলাকায় পড়ে থাকা ৭৮ জনকে উদ্ধার করেছে বাংলাদেশের প্রশাসন। তারা সকলকেই পুশইন করেছে ভারত।

এর মধ্যে অনন্তত ৩০ জনের অভিযোগ, বিএসএফ ছাড়াও ভারতের পুলিশ ও কোস্টগার্ড তাদের আটকের পর নির্যাতন চালিয়ে ফেলে গেছে। শরীরে মারধরের ক্ষতচিহ্নও দেখিয়েছেন তারা।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে গতকাল সোমবার সকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন ভুক্তভোগীরা। তারা দাবি করেন, প্রায় দুই সপ্তাহ আটকে রাখার সময় দিনে সামান্য খাবার দেয়া হতো। মারধর করা হয়েছে দুই ধাপে; প্রথমবার আটকের পর থানায়, দ্বিতীয় দফায় জাহাজে তোলার পর। বেশিরভাগকে কোমরের নিচে পেটানো হয়েছে।

পিছমোড়া করে বেঁধে পিটুনি
ভুক্তভোগীরা জানান, সর্বনিম্ন দুই মাস থেকে শুরু করে তিন যুগ তারা ভারতে বসবাস করেছেন। গত ২৬ এপ্রিল ভোরে কয়েক’শ পুলিশ ও বিভিন্ন সংস্থার সাদা পোশাকধারী সদস্য গুজরাটের আহমেদাবাদ ও সুরাটের বস্তি ঘেরাও করে তাদের তুলে নিয়ে যান।

নড়াইলের চাতুরী গ্রামের তালেব শেখের ছেলে ফুয়াদ শেখ জানান, তাঁকে জিজ্ঞাসাবাদের কথা বলে পাশের পুলিশ স্টেশনে নেওয়া হয়। ৫ মে কালো কাপড়ে মুখ ঢেকে পিছমোড়া করে দু’হাত বেঁধে বিমানে তোলা হয়। পরদিন জাহাজে তুলেই মারধর করা হয়। রাত ১২টার দিকে বঙ্গোপসাগরের চরে ফেলে দেওয়া হয়।
কালিয়া উপজেলার জয়পুর গ্রামের আবজাল মৃধা জানান, প্রতিদিন সকালে একটি বিস্কুট ও অর্ধেক গ্লাস পানি দিতো। বিকেলে দেয়া হতো এক পিস নষ্ট পাউরুটি। শৌচাগারে যাওয়ার কথা বললেই পেটাতো।

নির্যাতনের কথা বলতে গিয়ে নড়াইলের কালিয়ার গাজিরহাট গ্রামের আবু বক্কার জানান, লাঠির আঘাতে অনেকের ঘা হয়ে গেছে।
নড়াইলের কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের হারুন শেখ (৫৪) জানান, ৩৭ বছর পর তাঁকে ফেরত পাঠানো হলো। ভারতে থাকা স্ত্রী ও আট সন্তানের চিন্তায় তিনি বারবার মূর্ছা যাচ্ছেন।

তিন তরুণের জন্ম ভারতে
বাবা-মা বাংলাদেশি হলেও তিন তরুণের জন্ম ভারতে। এ কারণে তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD