শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীলঙ্কায় বাস খাদে পড়ে নিহত ২১

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১১ মে, ২০২৫

শ্রীলঙ্কার মধ্যাঞ্চলে পাহাড়ি সড়কে একটি বাস খাদে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন। আজ রোববার (১১ মে) ভোরে দেশটির রাজধানী কলম্বো থেকে প্রায় ১৪০ কিলোমিটার পূর্বে কটমালে শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে। খবর আল-জাজিরার।

সরকারি তথ্য অনুযায়ী, বাসটি বৌদ্ধ তীর্থযাত্রীদের নিয়ে কাতারাগামা শহর থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে কুরুনেগালা যাচ্ছিল।

পরিবহন উপমন্ত্রী প্রসন্ন গুনসেনা স্থানীয় গণমাধ্যমকে জানান, “২১ জনের মৃত্যু হয়েছে এবং আমরা মরদের শনাক্ত করার চেষ্টা করছি।”

গুনসেনা আরও বলেন, স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে সাহায্য না করলে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারত।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, বাসটি উল্টে একটি চা বাগানের নিচে পড়ে গেছে। বাসটির ছাদ ও পাশের অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং অনেক আসন মূল কাঠামো থেকে ছিটকে পড়েছে।

পুলিশ জানিয়েছে, আহত ২৪ জনকে দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একজন বেঁচে যাওয়া যাত্রী বলেন, “বাসটি বাঁ দিকে ঝুঁকে ছিল এবং একটি বাঁক ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপরই বাসটি খাদে পড়ে যায়।”

রাষ্ট্রায়ত্ত একটি পরিবহন সংস্থার অধীনে বাসটি পরিচালিত হচ্ছিল।

এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন শ্রীলঙ্কার বিভিন্ন মহল। ঘটনাস্থলে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD