শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

হাতের লেখাই বলে দিবে সব!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৯ জুলাই, ২০১৮

জার্মানবাংলা২৪ ডেস্ক: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মালয়েশিয়া, ভারত, চিন, বাংলাদেশ ও ইরানে গবেষণা চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। হাতের লেখা দেখেই বলে দেওয়া যাবে, কোথায় আপনি বেড়ে উঠেছেন, কোন দেশের মানুষ আপনি। এমনটাই এমনটাই দাবি করছেন আমেরিকার বিজ্ঞানীদের একাংশ।

আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই দেশগুলির নাগরিকদের হাতের লেখার ভিত্তিতে একটি নির্দিষ্ট গাণিতিক ফর্মূলা বা ‘অ্যালগরিদম’ বানিয়েছেন। প্রতিটি দেশ থেকে প্রথম দফায় ১০০ জন নাগরিকের হাতের লেখা বিশ্লেষণ করেছেন। সেই সব তথ্য দিয়েই ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যারটি বানানো হয়েছে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গবেষণায় ক্লাউড অফ লাইন ডিস্ট্রিবিউশন নামে একটি পদ্ধতির মাধ্যমে কোনও ব্যক্তির হাতের লেখার ওঠাপড়া (কার্ভ অ্যান্ড লাইনস) দেখেই চিনে নেওয়া যাচ্ছে তার নাগরিকত্ব। চীনের একজন নাগরিক সরলরেখায় ইংরেজি লিখবেন। তবে ভারত বা বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে রোমান হরফ বেশ খানিকটা বাঁকা, এমনটাই বলছে এই গবেষণা। দেশের নিরাপত্তায় এই ধরনের গবেষণা সবচেয়ে বেশি কাজে আসবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD