শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ইতিহাসের সঠিক পক্ষে দাঁড়াবে: সি চিন পিং

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

গত ৭মে,বুধবার রাশিয়ায় রাষ্ট্রীয় সফর করা এবং সোভিয়েত ইউনিয়নের মহান দেশপ্রেমিক যুদ্ধে জয়ের ৮০তম বার্ষিকীর উদযাপনী অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রাক্কালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ‘রাশিয়ান নিউজপেপারে’ ‘ইতিহাসের ভিত্তিতে যৌথভাবে ভবিষ্যত উন্মোচন করা’ শীর্ষক একটি প্রবন্ধ প্রকাশ করেছেন। এতে তিনি আশা করেন, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ইতিহাসের সঠিক পক্ষে দাঁড়াবে।

 

প্রবন্ধে তিনি বলেন, চলতি বছর হল চীনা জনগণের জাপানি আগ্রাসন বিরোধী যুদ্ধ, সোভিয়েত ইউনিয়নের মহান দেশপ্রেমিক যুদ্ধ তথা বিশ্ব ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধ জয়ের ৮০তম বার্ষিকী এবং জাতিসংঘ প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকী। ৮০ বছর আগে চীন ও সোভিয়েত ইউনিয়নসহ বিশ্বের ন্যায্য শক্তি যৌথভাবে ফ্যাসিবাদকে পরাজিত করেছে। ৮০ বছর পর একতরফাবাদ, আধিপত্য, অত্যাচার ও গুন্ডামি দারুণ ক্ষতিকর। মানবজাতি আবারও ঐক্য বা বিচ্ছিন্নতা, সংলাপ বা বৈরিতা, যৌথ কল্যাণ বা জিরো-সামের চৌরাস্তায় এসে দাঁড়িয়েছে। আমাদের উচিত, ইতিহাস মনে রাখা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধের মহান বিজয় থেকে বুদ্ধি ও শক্তি অর্জন করা, দৃঢ়ভাবে আধিপত্যবাদ ও ক্ষমতার রাজনীতির বিরোধিতা করা, যৌথভাবে মানবজাতির আরো সুন্দর ভবিষ্যত সৃষ্টি করা।

আমাদের উচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্বন্ধে সঠিক মনোভাব পোষণ করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক সত্য বিকৃত করা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়কে অস্বীকার করা এবং চীন ও সোভিয়েত ইউনিয়নের ঐতিহাসিক অর্জনকে কলঙ্কিত করার কোনো প্রচেষ্টা সফল হবে না! ইতিহাসকে উল্টে দেওয়ার কোনো প্রচেষ্টার সাথে, কেবল চীনা ও রাশিয়ান জনগণই নয়, বরং বিশ্বের কোনো দেশের মানুষ একমত হবে না!
আমাদের উচিত দৃঢ়ভাবে যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষা করা। চীন ও রাশিয়া সবসময় পরস্পরের কেন্দ্রীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সমর্থন করে। রাশিয়া বহুবার ঘোষণা করেছে যে, দেশটি দৃঢ়ভাবে এক চীন নীতি মেনে চলে, তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশ। রাশিয়া যে কোনো ধরনের ‘স্বাধীন তাইওয়ান’ তত্পরতার বিরোধিতা করে, দেশের ঐক্যের জন্য চীন সরকার ও জনগণের চেষ্টাকে সমর্থন করে। চীন এর ভূয়সী প্রশংসা করে।

আমাদের উচিত দৃঢ়ভাবে আন্তর্জাতিক ন্যায্যতা রক্ষা করা। তিনি মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলা, বিশ্ব উন্নয়ন উদ্যোগ, বিশ্ব নিরাপত্তা উদ্যোগ, বিশ্ব সভ্যতা উদ্যোগ উত্থাপন করেছেন, এর উদ্দেশ্য হল শান্তি, ঘাটতি, উন্নয়নের ঘাটতি, নিরাপত্তা ও শাসন ঘাটতির সমস্যা সমাধান করার পরামর্শ দেন।

বিশ্ব ন্যায্যতা চায়, আধিপত্য চায় না। ইতিহাস ও বাস্তবতা উভয় প্রমাণ করেছে যে, বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাইলে যৌথ আলোচনা ও নির্মাণের বিশ্ব পরিচালনার চেতনা মেনে চলতে হবে। প্রকৃত বহুপক্ষবাদ বাস্তবায়ন করতে হয়। তিনি বিশ্বাস করেন, বিশ্বের বিভিন্ন দেশের জনগণ ইতিহাসের সঠিক পক্ষে দাঁড়াবে।

সূত্র : শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD