শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের সঙ্গে সংঘাত, ভারতের ২১ বিমানবন্দর বন্ধই থাকছে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

পাকিস্তান ও পাকিস্তান-শাসিত আজাদ কাশ্মিরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ৩১ জন নিহত হয়েছেন। এই ঘটনার পর সামরিক বাহিনীকে পাল্টা হামলার অনুমোদন দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান বলছে, ভারতকে এই হামলার “মূল্য দিতে হবে”।

এমন অবস্থায় ভারতের উত্তরাঞ্চলের কমপক্ষে ২১টি বিমানবন্দর আগামী ১০ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। বন্ধ রাখা বিমানবন্দরগুলো ভারতশাসিত জম্মু-কাশ্মির ছাড়াও পাঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজস্থান ও গুজরাট রাজ্যের বলে জানা গেছে।

বুধবার (৭ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

সংবাদমাধ্যমটি বলছে, উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের অন্তত ২১টি বিমানবন্দর আগামী ১০ মে পর্যন্ত যাত্রী পরিবহনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভারত সরকার। পাকিস্তান সীমান্তের কাছে সামরিক অভিযান শুরুর পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এসব বিমানবন্দর ১০ মে ভোর ৫টা ২৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে।

বন্ধ রাখা এসব বিমানবন্দরগুলো কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মির ও লেহ-এর পাশাপাশি পাঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজস্থান ও গুজরাটের মতো রাজ্যগুলোতে অবস্থিত। ফলে পাকিস্তানের সঙ্গে সংঘাতে আবহে অভ্যন্তরীণ ফ্লাইটের বড় একটি অংশ বাতিল হয়েছে।

এছাড়া ভারত থেকে আন্তর্জাতিক কিছু ফ্লাইটও বাধাগ্রস্ত হয়েছে, কারণ পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে না পারায় অনেক ফ্লাইট ঘুরিয়ে দিতে হয়েছে।

দ্য হিন্দু বলছে, বন্ধ থাকা উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের প্রধান বিমানবন্দরগুলো হলো: জম্মু ও কাশ্মিরের জম্মু, শ্রীনগর ও লেহ, পাঞ্জাবের অমৃতসর, চণ্ডীগড়, পাতিয়ালা, হালওয়ারা, হিমাচল প্রদেশের শিমলা, ধর্মশালা, রাজস্থানের জোধপুর, বিকানের, জয়সালমের, কিশনগড়, গুজরাটের ভুজ, জামনগর, রাজকোট, মুন্দরা, পোরবন্দর, কান্ডলা এবং কেশোদ।

এছাড়া গোয়ালিয়র ও হিন্ডন বিমানবন্দরও এই তালিকায় রয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। এই বিমানবন্দরগুলোর অনেকগুলোই বেসামরিক ও সামরিক উভয় ধরনের ফ্লাইট পরিচালনা করে।

আকাশপথে সেবাদানকারী ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো জানিয়েছে, তারা ১১টি বিমানবন্দর থেকে ১৬৫টির বেশি ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে এয়ার ইন্ডিয়া ৯টি বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিল করেছে। আর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস অমৃতসর, গোয়ালিয়র, জম্মু, শ্রীনগর ও হিন্ডন থেকে তাদের ফ্লাইট বাতিল করেছে।

এছাড়া আরেক বাজেট এয়ারলাইন্স স্পাইসজেট লেহ, শ্রীনগর, জম্মু, ধর্মশালা, কান্ডলা ও অমৃতসরের ফ্লাইট বাতিল করেছে। আকাশ এয়ার শ্রীনগরের সব ফ্লাইট ৯ মে পর্যন্ত বাতিল করেছে।

দ্য হিন্দু বলছে, বুধবার সকাল থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এ দেখা গেছে, নয়া দিল্লির উত্তরাংশে বাণিজ্যিক কোনো ফ্লাইট চলছিল না, একমাত্র দেহরাদুন ছাড়া।

ভারতকে দাঁতভাঙা জবাব দেওয়া হয়েছে, দাবি শেহবাজের
সশস্ত্র বাহিনীকে পাল্টা জবাব দেওয়ার অনুমতি দিলো পাকিস্তান
ভারত-শাসিত কাশ্মিরে ৩টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে: রয়টার্স
ভারতের ভূপাতিত হওয়া ৫ যুদ্ধবিমানের ৩টিই রাফাল ফাইটার জেট
বিভিন্ন এয়ারলাইন্স সামাজিক মাধ্যমে যাত্রীদের সতর্ক করছে এবং ফ্লাইট স্ট্যাটাস দেখে ভ্রমণ পরিকল্পনা করার পরামর্শ দিচ্ছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর জন্য বিনামূল্যে রিশিডিউল বা সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।

অন্যদিকে মার্কিন এয়ারলাইন্স আমেরিকান ও ইউনাইটেড তাদের দিল্লিগামী ফ্লাইট বাতিল করেছে। এছাড়া পশ্চিম এশিয়া ও ইউরোপ থেকে আসা কিছু ফ্লাইট বিকল্প বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছে।

ইউনাইটেড জানিয়েছে, “দক্ষিণ এশিয়ার পরিস্থিতি বিবেচনা করে আমরা দিল্লির ফ্লাইট বাতিল করেছি। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেব।”

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD