শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

স্বাগতিকদেরও স্বপ্নভঙ্গ: টাইব্রেকারে জয় পেল ক্রোয়েশিয়া

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৭ জুলাই, ২০১৮
July 1, 2018; Nizhny Novgorod, Russia; Croatia players celebrate after defeating Denmark in penalty kicks in the round of 16 during the FIFA World Cup 2018 at Nizhny Novgorod Stadium. Mandatory Credit: Tomasz Jastrzebowski/Foto Olimpik/Sipa USA via USA TODAY Sports

জার্মানবাংলা২৪ স্পোর্টস ডেস্ক: স্বাগতিক রাশিয়াকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। নির্ধারিত সময়ের খেলায় ছিল ১-১ সমতা। অতিরিক্ত সময় শেষে স্কোর ২-২। টাইব্রেকার ক্রোয়েশিয়া জিতে ৪-৩ গোলে।

সোচির ফিশৎ স্টেডিয়ামে শনিবার রাতে ক্রোয়েশিয়ার আক্রমণ আর রাশিয়ার প্রতিআক্রমণে ম্যাচের শুরু থেকেই ছড়ায় রোমাঞ্চ। শেষ ষোলোতে দুই দলের নায়ক দুই গোলরক্ষককেই থাকতে হয় ব্যস্ত।

তবে ৩১তম মিনিটে দেনিস চেরিশেভ যে শট নিলেন তা চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না দেনিস সুবাসিচের। মাঝমাঠ থেকে আর্তেম জুবাকে বল বাড়িয়ে সামনে এগোন চেরিশেভ, বল ফেরত পেয়ে ডি-বক্সের বাইরে থেকে উঁচু শটে ওপরের বাঁ কোণা দিয়ে জালে জড়ান। বিশ্বকাপে নিজের চতুর্থ গোলে উচ্ছ্বাসে মাতান গ্যালারি।

জবাব দিতে বেশি দেরি করেনি ক্রোয়েশিয়া। ৩৯তম মিনিটে বাঁ দিক থেকে মারিও মানজুকিচের দারুণ ক্রসে হেডে বল জালে পাঠান আন্দ্রেই ক্রামারিচ।

বিরতির পর লুকা মদ্রিচের পায়ে সূচনা হওয়া একের পর এক আক্রমণ রুখে যায় রাশিয়া। পক্ষে আসে ভাগ্যও। ৫৯তম মিনিটে ডি-বক্সের জটলায় বল পেয়ে ইভান পেরিসিচের নেওয়া নিচু শট গোলরক্ষক ইগর আকিনফিভকে ফাঁকি দিলেও পোস্টের ভেতরের অংশে লেগে ফিরে।

দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক খেলে পাল্টা আক্রমণে জোর দেওয়া রাশিয়া প্রথম ভালো সুযোগটা পায় ৭২তম মিনিটে। বদলি হিসেবে নামা ফেদর স্মোলভের হেড ক্রসবারের উপর দিয়ে যায়।

শেষ পর্যন্ত ম্যাচটা অতিরিক্ত সময়ে নেওয়ার লক্ষ্য পূরণ হয় স্বাগতিকদের। তবে শেষ রক্ষা হয়নি; অতিরিক্ত সময়ের দশম মিনিটে কর্নারে দোমাগোই ভিদার লাফিয়ে ওঠা হেডে বল কয়েকজন ডিফেন্ডার আর আকিনফিভকে এড়িয়ে জড়ায় জালে।

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে রাশিয়াকে রোখা যায়নি। ১১৫তম মিনিটে ফ্রি-কিক থেকে লাফিয়ে হেডে সমতা ফেরান মারিও ফের্নান্দেস। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

প্রথম শট নিতে আসা ফেদর স্মলভের শট ঠেকিয়ে দেন সুবাসিচ। ব্রজোভিচ ফাঁকি দেন আকিনফিভকে। রাশিয়ার দ্বিতীয় শট নিতে এসে ভুল করেননি আলান দ্রাগোয়েভ। এবার আকিনফিভ ফিরিয়ে দেন কোভাসিচের শট।

মারিও ফের্নান্দেস বল মারেন পোস্টের বাইরে। লুকা মদ্রিচ ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন। সের্গেই ইগনাশেভিচ রাশিয়ার চতুর্থ শটে গোল করেন। ভিদাও ভুল করেনি।

দালের কুজিয়ায়েভ টিকিয়ে রাখেন স্বাগতিকদের আশা। রাকিতিচ বল জালে পাঠিয়ে ভাঙেন স্বাগতিকদের স্বপ্ন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD