শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানে সাময়িকভাবে ফ্লাইট স্থগিত করলো কাতার এয়ারওয়েজ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৭ মে, ২০২৫

পাকিস্তানে ভারতের হামলার পর ৪৮ ঘণ্টার জন্য দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে দোহাভিত্তিক কাতার এয়ারওয়েজ পাকিস্তানগামী তাদের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে।

এক বিবৃতিতে উড়োজাহাজ সংস্থাটি জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকার কারণে কাতার এয়ারওয়েজ পাকিস্তানে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সর্বশেষ ফ্লাইট-সংক্রান্ত তথ্য জানতে তাদের অফিশিয়াল ওয়েবসাইট qatarairways.com ভিজিট করার আহ্বান জানিয়েছে কাতার এয়ারওয়েজ।

ভারতের নয়টি শহর থেকে সব ধরনের ফ্লাইট অপারেশন বন্ধ করেছে এয়ার ইন্ডিয়া।

এদিকে, সব বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান। নিরাপত্তা ইস্যুতে ১২ ঘণ্টা সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)।

অন্যদিকে, ভারতের কাশ্মিরের শ্রীনগর শহরের প্রধান বিমানবন্দরটি সাময়িকভাবে সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এছাড়া ভারতের বৃহত্তম বাজেট এয়ারলাইন ইন্ডিগো যাত্রীদের সতর্ক করে জানিয়েছে, কাশ্মির ও উত্তর ভারতের একাধিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। তাদের মতে, আকাশসীমার পরিবর্তিত পরিস্থিতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আরেক এয়ারলাইন্স স্পাইসজেটও এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ভারতের কিছু অংশে বিমানবন্দরগুলো বন্ধ রয়েছে চলমান পরিস্থিতির কারণে।

মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ‘অপারেশন সিন্দুর’ নামের অভিযানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। তাদের দাবি, পাকিস্তানের মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে। হামলায় পাকিস্তানে মোট ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩৫ জন।

ভারত-শাসিত কাশ্মিরে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। এতে কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে।

সূত্র : আল-জাজিরা, ইকোনমিক টাইমস

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD