শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

কাশ্মির ও উত্তর ভারতে বেশ কিছু বিমানবন্দর বন্ধ, আতঙ্কে যাত্রীরা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৭ মে, ২০২৫

পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে পাকিস্তানের মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের সরকার দাবি করেছে।

অন্যদিকে ভারত-শাসিত কাশ্মিরে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তান আরও হামলা চালাবে বলেও আশঙ্কা করা হচ্ছে। এমন অবস্থায় ভারত-শাসিত কাশ্মিরের প্রধান বিমানবন্দরসহ উত্তর ভারতের বহু বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতীয় যাত্রীদের মধ্যেও। বুধবার (৭ মে) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, ভারতের কাশ্মিরের শ্রীনগর শহরের প্রধান বিমানবন্দরটি সাময়িকভাবে সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

এছাড়া ভারতের বৃহত্তম বাজেট এয়ারলাইন ইন্ডিগো যাত্রীদের সতর্ক করে জানিয়েছে, কাশ্মির ও উত্তর ভারতের একাধিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। তাদের মতে, আকাশসীমার পরিবর্তিত পরিস্থিতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

যেসব বিমানবন্দরে এই প্রভাব পড়ছে, তার মধ্যে রয়েছে: শ্রীনগর ও লেহ (কাশ্মির অঞ্চলে), পাঞ্জাবের অমৃতসর, চণ্ডীগড়, বিকানের ও ধর্মশালা (উত্তর ভারতে)।

আরেক এয়ারলাইন্স স্পাইসজেটও এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ভারতের কিছু অংশে বিমানবন্দরগুলো বন্ধ রয়েছে চলমান পরিস্থিতির কারণে।

আল জাজিরা বলছে, নিরাপত্তাজনিত কোনও বড় হুমকি নাকি সামরিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনা ও সীমান্ত অঞ্চলে সংঘাতের তীব্রতা বৃদ্ধির প্রেক্ষাপটে এসব বিমানবন্দর বন্ধের বিষয়টি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এদিকে ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে এ তথ্য জানান তিনি। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটকের কথাও জানিয়েছেন তিনি।

এছাড়া ভারতীয় যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD