শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রেসিডেন্ট সি রাশিয়া যুদ্ধ জয়ের ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে অংশ নেবেন

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: সোমবার, ৫ মে, ২০২৫

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আসন্ন রাশিয়া সফর এবং সোভিয়েত ইউনিয়নের মহান দেশপ্রেমিক যুদ্ধ জয়ের ৮০তম বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেয়ার বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনৈক মুখপাত্র গত (রোববার) সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন।

তিনি বলেন, বর্তমানে আন্তর্জাতিক শৃঙ্খলার গভীর পরিবর্তন হচ্ছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিহাস ও কৌশলের দিক থেকে নতুন যুগে, চীন-রাশিয়া সম্পর্ক উন্নয়নের নেতৃত্ব দিচ্ছেন। এবার রাশিয়া সফরকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন পরিস্থিতিতে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন এবং ধারাবাহিক আন্তর্জাতিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয়ে কৌশলগত মতবিনিময় করবেন। আশা করা যায়, দু’দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য দু’দেশের রাজনৈতিক আস্থা সম্প্রসারণ করবে, কৌশলগত সমন্বয় সমৃদ্ধ করবে, বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা জোরদার করবে, দু’দেশের জনগণের আরো বেশি কল্যাণ করবে এবং আন্তর্জাতিক সমাজে আরো স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তি যোগাবে।

চলতি বছর হল চীনা জনগণের জাপানি আগ্রাসন বিরোধী যুদ্ধ, সোভিয়েত ইউনিয়নের মহান দেশপ্রেমিক যুদ্ধ তথা বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধ বিজয়ের ৮০তম বার্ষিকী। চীন ও রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে এশিয়া ও ইউরোপের দু’টি প্রধান যুদ্ধমাঠ হিসেবে, যুদ্ধে জয়ী হওয়া, নিজ দেশ রক্ষা করা এবং মানবজাতির ভবিষ্যতের জন্য বিরাট উত্সর্গ করেছে ও ঐতিহাসিক অবদান রেখেছে। এমন বিশেষ ঐতিহাসিক মুহূর্তে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সোভিয়েত ইউনিয়নের মহান দেশপ্রেমিক যুদ্ধ জয়ের ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে অংশ নেবেন।

চলতি বছর হল জাতিসংঘ প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকী। চীন ও রাশিয়া উভয়েই জাতিসংঘের প্রতিষ্ঠাতা দেশ ও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ। দু’দেশ জাতিসংঘ, শাংহাই সহযোগিতা সংস্থা, ব্রিক্সসহ বহুপক্ষীয় মঞ্চের ঘনিষ্ঠ সমন্বয় জোরদার করবে, ব্যাপকভাবে গ্লোবাল সাউথ দেশকে ঐক্যবদ্ধ করবে এবং স্পষ্টভাবে একতরফাবাদের বিরোধিতা করবে। সূত্র :শুয়েই-তৌহিদ-জিনিয়া, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD