শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চোরাই ব্যান্ডউইথের ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে সরকার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৫ মে, ২০২৫

অবৈধ পথে আসা ব্যান্ডউইথের ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এ অবৈধ কার্যক্রম রুখতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৪ মে) বিটিআরসির চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে এমন নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রণালয়ের টেলিকম শাখার উপসচিব মো. মামুনুর রশিদের সই করা ওই চিঠিতে বলা হয়েছে, যেসব ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) এখনো মনিটরিংয়ের আওতায় আসেনি, সেগুলোকে দ্রুত কার্যকর মনিটরিংয়ের অধীনে আনতে হবে। পাশাপাশি চোরাই পথে ব্যান্ডউইথের ব্যবহার বন্ধে প্রয়োজনীয় অন্যান্য উদ্যোগও নিতে বলা হয়েছে।

সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, প্রয়োজনীয় পদক্ষেপের অংশ হিসেবে যশোর রোড এবং কুয়াকাটায় অবস্থিত আনমনিটর্ড আইটিসিগুলোর পয়েন্ট অব প্রেসেন্স (পপ)গুলো আকস্মিক পরিদর্শনের ব্যবস্থা করতে হবে। শুধু তাই নয়, এ অবৈধ ব্যবসায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনে গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

মূলত চোরাই ব্যান্ডউইথ কিছু অসাধু আইটিসি অপারেটর বা স্থানীয় আইএসপির মাধ্যমে অবৈধভাবে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। মনিটরিংয়ের বাইরে থাকা কিছু আইটিসি পপ থেকে বৈধ হিসাব ছাড়াই ব্যান্ডউইথ তুলে এনে সেগুলো প্রত্যন্ত অঞ্চলে ছোট আইএসপি বা ক্যাবল অপারেটরদের কাছে বিক্রি করা হয়। এতে একদিকে যেমন সরকার নির্ধারিত রাজস্ব আদায় হয় না, অন্যদিকে নেটওয়ার্ক নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD