শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপে বেলজিয়ামের কাছে হেরে ফেবারিট ব্রাজিলও বিদায়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৭ জুলাই, ২০১৮

জার্মানবাংলা২৪ স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের অন্যতম ফেবারিটদের হটিয়ে একে একে সামনে আসছে পিছিয়ে থাকা ফুটবল দলগুলো। বিশ্বকাপ থেকে প্রথম দিকে বাদ পড়ে জার্মানি, আর্জেন্টিনা এবং সর্বশেষ ব্রাজিল। সেরা দলগুলোর বিদায়ে বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তদের মন ভেঙে গেলেও যাদের কাছে ফেবারিটরা হেরেছে তাদের খেলা ছিল নিঃসন্দেহে দৃষ্টিনন্দিত।
৬ জুলাই ব্রাজিলকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পা রাখলো বেলজিয়াম। শেষ মুহূর্তে মুহুর্মুহু আক্রমণ করেও বেলজিয়ামের রক্ষণব্যুহ ভাঙতে ব্যর্থ হয় সেলেসাওরা। ফলে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিশ্চিত হলো ব্রাজিলের। আর সেমিফাইনালে উঠলো বেলজিয়ামের ‘সোনালী প্রজন্ম’।

ম্যাচে গোলের দেখা পেয়েছেন দুই দলের তিন খেলোয়াড়। কিন্তু ম্যাচের মূল নায়ক আসলে বেলজিয়ামের গোলরক্ষক থিবাউ কুরতোয়া। ম্যাচের শেষ দিকে রেনাতো আগুস্তোর গোলে যখন ব্যবধান কমালো ব্রাজিল, তখন থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার মরিয়া হয়ে উঠে সেলেসাওরা। ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে নেইমার প্রায় গোল করেই ফেলেছিলেন কিন্তু কুরতোয়া এদিন যেনো গোলবারের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি নেইমারের প্রচেষ্টা এর আগেও একবার ঠেকিয়ে দিয়েছিলেন। পুরো ম্যাচেই তার অসাধারণ সেভের কারণেই গোলবঞ্চিত হয়েছেন নেইমার-জেসুসরা।

ব্রাজিল তাদের সেরা দল নিয়েও হারের যন্ত্রণায় বিদ্ধ হয়েছে। এর পেছনে দলের সেরা ডিফেন্ডার কাসেমিরোর অনুপস্থিতি বড় অবদান যেমন রেখছে তেমনি তার বদলে যিনি একাদশে ছিলেন সেই ফার্নান্দিনহোর আত্মঘাতী গোলও বড় অবদান রেখেছে। ছবি সংগৃহীত

এটি কোচ তিতের অধীনে ব্রাজিলের মাত্র দ্বিতীয় হার। রাশিয়া বিশ্বকাপে তারা ফেবারিট হিসেবেই এসেছিলো। কিন্তু বেলজিয়ামের কাছে সেই স্বপ্নের সমাপ্তি ঘটলো। ম্যাচের শুরুতেই ফার্নান্দিনহোর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। ম্যাচের ১৩ মিনিটে বেলজিয়ামের হয়ে কর্নার কিক নেন ডি ব্রুইনি। লাফিয়ে তাতে মাথা ছুঁয়াতে সমর্থ হন বেলজিয়াম ডিফেন্ডার ভিনসেন্ত কোমপানি। কিন্তু ব্রাজিলের ডিফেন্ডার ফার্নান্দিনহোর মাথায় লেগে বল ব্রাজিলের জালে ঢুকে গেলে আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে পিছিয়ে যায় ব্রাজিল।

পিছিয়ে পড়ে গোল করার জন্য প্রচেষ্টা চালালেও তা ফলে পরিণত করতে ব্যর্থ হয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডরা। বিশেষ করে ইনজুরি থেকে ফিরে আসা মার্সেলোর বেশ কিছু প্রচেষ্টা যথাস্থানে ফিনিশারের অনুপস্থিতিতে অকার্যকর হয়ে যায়। উল্টো কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের শক্ত রক্ষণকে পরীক্ষায় ফেলে ২-০ গোলে এগিয়ে যায় বেলজিয়াম।

ম্যাচের ৩১ মিনিটে কেভিন দে ব্রুইনির অসাধারণ গোলে ব্রাজিলের বিপক্ষে এগিয়ে যায় বেলজিয়ানরা। তবে গোলের পেছনে বড় অবদান রেখেছেন রোমালু লুকাকু। তার বাড়িয়ে বল থেকেই ব্রাজিলের ডি বক্সের ২০ গজ দূর থেকে দলের

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD