শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

মিজোরামে বাংলাদেশি বংশোদ্ভূত ২ মার্কিন নাগরিক গ্রেপ্তার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৪ মে, ২০২৫

বাংলাদেশি বংশোদ্ভূত ২ মার্কিন নাগরিককে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে আটক করা হয়েছে। পরে রাজ্যের রাজধানী আইজল থেকে তাদের বের করে দেওয়া হয়।
তাদের বিরুদ্ধে বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সক্রিয় সন্ত্রাসীদের সঙ্গে যোগসাজশের অভিযোগ রয়েছে। রোববার (৪ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, শনিবার রাজ্যের লেংপুই বিমানবন্দর থেকে বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিককে গ্রেপ্তার করে রাজ্যের রাজধানী আইজল থেকে বহিষ্কার করা হয়েছে বলে মিজোরামের শীর্ষস্থানীয় সূত্র জানিয়েছে।

তাদের বিরুদ্ধে চিটাগং হিল ট্র্যাক্টসের (সিএইচটি) কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএ/এফ)-এর বিদ্রোহীদের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনার অভিযোগ রয়েছে।

গোপন সূত্রের খবর অনুযায়ী, ৪ জন মার্কিন নাগরিক পর্যটক ভিসায় ২ মে আইজলে আসবেন—এমন গোয়েন্দা তথ্য ছিল। গ্রেপ্তারকৃত দুজনের নাম চেকুন এবং সারন বলে জানানো হয়েছে, তবে বাকি দুজনের নাম জানা যায়নি।

সূত্র আরও জানিয়েছে, তারা কেএনএ/এফ-এর নেতা নাথান লনচেও বমের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলেন। বম বর্তমানে আত্মগোপনে রয়েছেন। তিনি বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট এবং তার সশস্ত্র শাখা কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ)-এর প্রতিষ্ঠাতা।

এনডিটিভি বলছে, মিজোরামের রাজধানী আইজল থেকে ওই চারজন লংত্লাই জেলার সীমান্তবর্তী এলাকায় বম সম্প্রদায়ের শরণার্থী শিবির পরিদর্শনের পরিকল্পনা করছিলেন, এমন তথ্যও সামনে এসেছে।

বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট গঠনে কমপক্ষে দুজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাদের বিরুদ্ধে এখনও সীমান্ত এলাকায় উসকানিমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এজন্য কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই বিদ্রোহী গোষ্ঠী বিভ্রান্তি সৃষ্টির জন্য বিভিন্ন সংক্ষেপিত নাম ব্যবহার করছে, যেমন আগে তারা কেএনএ/এ ব্যবহার করত, এখন কেএনএ/এফ নামে পরিচিত হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD