শিরোনাম :
ফ্রাঙ্কফুর্ট ও আশপাশে গুরুত্বপূর্ণ পাঁচ ঘটনা: রেলপথে বিঘ্ন, দাবানল, যানজট, বিমানবন্দর অভিযান ও সূর্যগ্রহণের প্রস্তুতি আলবার্ট আইনস্টাইন: কৌতূহল ও অধ্যবসায়ের অনন্য দৃষ্টান্ত শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয় রোডেনবাখে বনাঞ্চলে আগুন, বড় ধরনের ফায়ার সার্ভিস জার্মানিতে অর্থনীতি ও রেল খাতে সংস্কারে নতুন উদ্যোগ রিয়াদের কারখানায় আগুনে নিহত ১৬ বাংলাদেশি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ হামাস নিরস্ত্রীকরণ ছাড়া গাজা ছাড়বে না ইসরায়েল, ট্রাম্পের প্রস্তাবে নেতানিয়াহুর না হেসেনে আবার বাড়ছে তাপমাত্রা, বয়স্ক ও শিশুদের সতর্ক থাকার পরামর্শ সিরামিক শিল্পের প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধির আহ্বান

তিউনিসিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ৩৪ বছরের কারাদণ্ড

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৩ মে, ২০২৫

তিউনিসিয়ার একটি আদালত সাবেক প্রধানমন্ত্রী আলী লারাইদকে ৩৪ বছরের কারাদণ্ড দিয়েছে। শুক্রবার (২ মে) সন্ত্রাসবাদের অভিযোগে এই রায় ঘোষণা করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, লারাইদের বিরুদ্ধে ইরাক ও সিরিয়ায় জিহাদি যোদ্ধা পাঠানোর অভিযোগ প্রমাণিত হয়েছে। খবর এএফপির।

বর্তমান প্রেসিডেন্ট কাইস সাইদের একজন কট্টর সমালোচক হিসেবে পরিচিত ৬৯ বছর বয়সী আলী লারাইদ। তিনি ইসলামপন্থী দল এননাহদার একজন প্রভাবশালী নেতা ছিলেন। ২০১১ সালে আরব বসন্তের পর তিউনিসিয়ায় স্বল্প সময়ের জন্য এননাহদার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় ছিল।

লারাইদের আইনজীবী ওসামা বুথেলজা এএফপিকে জানান, ২০২২ সালের ডিসেম্বরে একটি সন্ত্রাসী গোষ্ঠী গঠন এবং তিউনিসিয়ানদের ইরাক ও সিরিয়ার জিহাদি গোষ্ঠীতে যোগদানে সহায়তার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে আলী লারাইদ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবীরা এই মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। গত ১৮ এপ্রিল তিউনিসিয়ার প্রসিকিউটর অফিসে লেখা এক চিঠিতে লারাইদ নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমি অপরাধী নই। আমি এই মামলার একজন ভুক্তভোগী।’

বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, একই আদালত শুক্রবার নিরাপত্তা বাহিনীর দুই সাবেক সদস্য ফাতি আল-বালদি এবং আব্দুল করিম আল-আবিদিকে ২৬ বছর করে কারাদণ্ড দিয়েছে। রেডিও স্টেশন মোসাইকি একটি বিচারিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই মামলায় মোট আটজন আসামিকে ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট কাইস সাইদের সমালোচকদের লক্ষ্য করে চলমান মামলার ধারাবাহিকতায় এটি সর্বশেষ সংযোজন। সাম্প্রতিক একটি মামলায় প্রায় ৪০ জন আসামিকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১১ থেকে ২০১৬ সালের মধ্যে প্রায় পাঁচ হাজার ৫০০ তিউনিসিয়ান ইসলামিক স্টেটসহ অন্যান্য জিহাদি গোষ্ঠীর সঙ্গে যোগ দিয়ে ইরাক, সিরিয়া ও লিবিয়ায় যুদ্ধ করেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD