শিরোনাম :
ফ্রাঙ্কফুর্ট ও আশপাশে গুরুত্বপূর্ণ পাঁচ ঘটনা: রেলপথে বিঘ্ন, দাবানল, যানজট, বিমানবন্দর অভিযান ও সূর্যগ্রহণের প্রস্তুতি আলবার্ট আইনস্টাইন: কৌতূহল ও অধ্যবসায়ের অনন্য দৃষ্টান্ত শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয় রোডেনবাখে বনাঞ্চলে আগুন, বড় ধরনের ফায়ার সার্ভিস জার্মানিতে অর্থনীতি ও রেল খাতে সংস্কারে নতুন উদ্যোগ রিয়াদের কারখানায় আগুনে নিহত ১৬ বাংলাদেশি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ হামাস নিরস্ত্রীকরণ ছাড়া গাজা ছাড়বে না ইসরায়েল, ট্রাম্পের প্রস্তাবে নেতানিয়াহুর না হেসেনে আবার বাড়ছে তাপমাত্রা, বয়স্ক ও শিশুদের সতর্ক থাকার পরামর্শ সিরামিক শিল্পের প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধির আহ্বান

সৌদির কাছে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৩ মে, ২০২৫

সৌদি আরবের কাছে ৩৫০ কোটি ডলার (প্রায় চার হাজার ২৫২ কোটি টাকা) মূল্যের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (২ মে) দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন সৌদি আরব সফরের আগে এই অনুমোদন দেওয়া হলো।

পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে জানিয়েছে, এই চুক্তির আওতায় সৌদি আরব এআইএম-১২০ মডেলের এক হাজারটি মাঝারি পাল্লার নিক্ষেপযোগ্য (আকাশে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করা) ক্ষেপণাস্ত্র কিনবে।

এই ক্ষেপণাস্ত্রগুলোর প্রধান ঠিকাদার অ্যারিজোনাভিত্তিক আরটিএক্স করপোরেশন। বিশ্বজুড়ে বহু সামরিক বাহিনীর কাছে এটি একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে বিবেচিত হয়। পাইলট কর্তৃক উৎক্ষেপিত এই ক্ষেপণাস্ত্রগুলো সক্রিয় রাডার দ্বারা পরিচালিত।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রথম বিদেশ সফরে ১৩ থেকে ১৬ মে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। এর আগে তিনি পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে রোমে সংক্ষিপ্ত যাত্রা করেছেন।

উল্লেখ্য, ট্রাম্প তেলসমৃদ্ধ সৌদি আরবের সঙ্গে বড় ধরনের বাণিজ্যিক চুক্তি নিশ্চিত করার কৃতিত্ব দাবি করেছেন। সৌদি আরব রাশিয়া ও ইউক্রেন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ হিসেবেও ভূমিকা রেখেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD