শিরোনাম :
ফ্রাঙ্কফুর্ট ও আশপাশে গুরুত্বপূর্ণ পাঁচ ঘটনা: রেলপথে বিঘ্ন, দাবানল, যানজট, বিমানবন্দর অভিযান ও সূর্যগ্রহণের প্রস্তুতি আলবার্ট আইনস্টাইন: কৌতূহল ও অধ্যবসায়ের অনন্য দৃষ্টান্ত শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয় রোডেনবাখে বনাঞ্চলে আগুন, বড় ধরনের ফায়ার সার্ভিস জার্মানিতে অর্থনীতি ও রেল খাতে সংস্কারে নতুন উদ্যোগ রিয়াদের কারখানায় আগুনে নিহত ১৬ বাংলাদেশি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ হামাস নিরস্ত্রীকরণ ছাড়া গাজা ছাড়বে না ইসরায়েল, ট্রাম্পের প্রস্তাবে নেতানিয়াহুর না হেসেনে আবার বাড়ছে তাপমাত্রা, বয়স্ক ও শিশুদের সতর্ক থাকার পরামর্শ সিরামিক শিল্পের প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধির আহ্বান

দাবানলে ইসরায়েলের দখলকৃত জেরুজালেম এখনো পুড়ছে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

দখলদার ইসরায়েলের দখলকৃত পশ্চিম জেরুজালেমের পাহাড়গুলোতে দ্বিতীয়দিনের মতো জ্বলছে দাবানল। তবে গতকালের চেয়ে আজ বৃহস্পতিবার (১ মে) পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এখনো যেসব জায়গায় আগুন জ্বলছে সেগুলো নেভাতে ১০০টির বেশি দল কাজ করছে। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশ থেকে অগ্নিনির্বাপক বিমান ইসরায়েলে আসছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গতকাল দাবানলের কারণে যেসব সড়ক বন্ধ করা হয়েছিল সেগুলো খুলে দেওয়া হয়েছে। এছাড়া যেসব বসতির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে তাদেরও আবার সেখানে ফেরার অনুমতি দেওয়া হয়েছে।

ইসরায়েলি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, “এখন পর্যন্ত আমরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারিনি।” আগুনের পরিস্থিতি যদিও এখন কিছুটা উন্নতি হয়েছে, তবে তা যে কোনো সময় ঘুরে যেতে পারে।— সতর্ক করে তারা।

এই আগুনে দখলদকৃত জেরুজালেমের পাঁচ হাজার একর জায়গা পুড়েছে। যারমধ্যে ৩ হাজার ২০০ একর বনাঞ্চল। এরমধ্যে মোদি’ইনের কানাডা পার্ক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত বুধবার সকালে জেরুজালেমের বিভিন্ন পাহাড়ে আগুনের সূত্রপাত হয়। তীব্র বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে এটি দ্রুত ছড়িয়ে পড়ে।

ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ-র জেরুজালেম বিভাগীয় কমান্ডার গতকাল জানান, এ দাবানল ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড়। তিনি সতর্কতা দেন, পরিস্থিতি যে কোনো সময় খারাপ হতে পারে।

এদিকে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ জানিয়েছেন, জেরুজালেমের বিভিন্ন বনাঞ্চলে আগুন দেওয়ার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD