শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

স্বামীর পরকীয়ার চরম প্রতিশোধ নিল স্ত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮

জার্মানবাংলা২৪ ডেস্ক: পরকীয়া করার চরম প্রতিশোধ হিসেবে স্বামীর লিঙ্গ কেটে টুকরো টুকরো করে তা জানালা দিয়ে বাইরে ফেলে দিয়েছে এক নারী। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গত সোমবার এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।

একটি প্রতিবেদনে বলা হয়, ঘটনার দিন ভোর রাতে ১২ ইঞ্চি ধারালো ছুরি দিয়ে কারুনা সানুসান (২৪) নামে ওই নারী তার স্বামী সিরিপানের (৪০) লিঙ্গ কেটে দেন। এ সময় সিরিপানের চিৎকার শুনে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন।

স্বামীর পুরুষাঙ্গ কাটার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন ওই নারী। কারুনা পুলিশকে জানান, তার স্বামী এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এটা জানার পরই তিনি প্রতিশোধের পরিকল্পনা করেন। পরে সিদ্ধান্ত নেন লিঙ্গ কর্তনের।

কারুনা আরও বলেন, ‘সিরিপান অন্য নারীদের সঙ্গে প্রেমালাপ করতো। এ ছাড়া বিভিন্ন নারীর সঙ্গে দেখা করতেও দেখেছি তাকে। সে আমার সঙ্গে প্রতারণা করেছে।’

এ ব্যাপারে পুলিশ কর্মকর্তা সোমকিড বোনলেট জানান, ঘটনাস্থল থেকে তাকে মারাত্নক আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ দম্পতি একসঙ্গে সবজি বিক্রি করতেন।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ তাদের শোবার ঘরের জানালার বাইরে থেকে সিরিপানের লিঙ্গের টুকরো অংশগুলো জড়ো করে ফ্রিজে সংগ্রহ করেছিলেন, যাতে ডাক্তাররা তা পুনরায় জোড়া লাগানোর চেষ্টা করতে পারেন। তবে সিরিপানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ডাক্তাররা বলছেন, তার লিঙ্গ আর জোড়া লাগানো সম্ভব নয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD