শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪৩ রানেই অলআউট বাংলাদেশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৪ জুলাই, ২০১৮

স্পোর্টস ডেস্ক: কঠিন ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুতেই বড় ধরনের লজ্জায় পড়ল বাংলাদেশ। অ্যান্টিগায় ক্যারিবীয় পেসারদের বোলিং তোপে প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানেই গুটিয়ে গেছে সাকিব আল হাসানের দল।

বাংলাদেশের ব্যাটসম্যানরা যেমন ব্যাটিং করছিলেন, তাতে টেস্ট ইতিহাসেরই সর্বনিম্ন দলীয় সংগ্রহের লজ্জায় পড়ার শঙ্কা ভর করেছিল। তবে শেষপর্যন্ত নিউজিল্যান্ডের ২৬ রানে অলআউট হওয়ার রেকর্ডটি এড়িয়েছে তারা। তবে এড়াতে পারেনি দেশের সর্বনিম্ন দলীয় সংগ্রহের লজ্জা।

২০০৭ সালের ৩ জুলাই কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৬২ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এটিই ছিল এতদিন পর্যন্ত টেস্টে টাইগারদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এবার সেটাকে পেছনে ফেলল সাকিবের দল।

ক্যারিবীয় পেসারদের বোলিং তোপে শুরু থেকেই হাস-ফাঁস করছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। কেমার রোচ প্রথম ঘণ্টাতেই পাঁচ উইকেট তুলে নেন। তাতে ১৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে টাইগাররা।

তামিম ইকবালকে দিয়ে শুরু। মাত্র ৪ রানেই কেমার রোচের শিকার হয়ে ফেরেন চার হাজারি ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা বাংলাদেশি ওপেনার। এরপর একে একে তার দেখানো পথ ধরেছেন মুমিনুল হক (১), মুশফিকুর রহিম (০), সাকিব আল হাসান (০) আর মাহমুদউল্লাহ রিয়াদ (০)। সব কটি উইকেটই নেন ক্যারিবীয় পেসার রোচ। ৬ রানেই তিনি তুলে নেন ৫ উইকেট।

সতীর্থদের এই আসা যাওয়ার মাঝে একটা প্রান্ত ধরে ছিলেন লিটন দাস। তিনিও অবশ্য বড় কিছু করতে পারেননি। ২৫ রান করে মিগুয়েল কামিন্সকে তুলে মারতে গিয়ে ক্যাচ হয়েছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। এরপর নুরুল হাসান (৪) আর মেহেদী হাসান মিরাজের (১) উইকেটও নেন এই পেসার। সবমিলিয়ে ১৮.৪ ওভারেই শেষ বাংলাদেশের প্রথম ইনিংস।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD