শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের সাথে প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দিলো ভারত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

ভারত-শাসিত কাশ্মিরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার একদিন পর পাকিস্তানকে লক্ষ্য করে বেশ কিছু ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। সর্বশেষ দুই দেশের মধ্যে সংযোগকারী প্রধান সীমান্ত ক্রসিংও বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি।

মূলত কাশ্মিরের এই হামলার জন্য পাকিস্তানের দিকেই আঙুল তুলেছে ভারত। তবে ভারতের এই দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। বুধবার (২৩ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ হামলার ঠিক একদিন পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপের ঘোষণা দিয়েছে ভারত । এসব পদক্ষেপের মধ্যে রয়েছে— ভারত-পাকিস্তানের প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া, দুই দেশের মধ্যে বিদ্যমান পানি বণ্টন চুক্তি স্থগিত করা, পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার এবং ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের কিছু ভিসা বাতিল ও দুই দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ।

ভারত স্পষ্টভাবে দাবি করেছে, পাকিস্তান “সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে সহায়তা” করছে। তবে পাকিস্তান তা অস্বীকার করেছে।

মঙ্গলবারের হামলা গত কয়েক বছরের মধ্যে ভারতশাসিত জম্মু-কাশ্মিরে সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি। এই হামলার সময় পর্যটকে ভরা হিমালয়ের বিখ্যাত পেহেলগাম ভ্যালিতে গুলিবর্ষণ করে হামলাকারীরা।

ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, হামলার পেছনে রয়েছে “কাশ্মির রেজিস্ট্যান্স” নামের একটি সংগঠন, যদিও এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, “শুধু যারা সরাসরি হামলায় জড়িত, তাদের নয়—যারা এই হামলার পরিকল্পনা করেছে, যারা পেছনে বসে এই ষড়যন্ত্রে যুক্ত, তাদেরও খুঁজে বের করা হবে।”

এদিকে কাশ্মিরের এই ঘটনায় পাকিস্তান প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যটকদের মৃত্যুতে “উদ্বেগ ও শোক” প্রকাশ করে। বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) বৈঠক বসার কথা রয়েছে, যেখানে দেশটির সেনাবাহিনী ও গোয়েন্দা শাখার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিল করল ভারত
কাশ্মিরে ভারতীয় সেনা-বিদ্রোহীদের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ চলছে
সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের কেন্দ্রীয় সরকার
হামলার এই ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে নিযুক্ত পাকিস্তানি সামরিক উপদেষ্টাদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। এছাড়া আরও কূটনৈতিক বহিষ্কারের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে মোদির সরকার।

বিশ্লেষকদের মতে, এই হামলার প্রেক্ষিতে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হতে পারে, বিশেষত দুই দেশই পারমাণবিক শক্তিধর হওয়ায় উত্তেজনা বাড়ার আশঙ্কা বাড়ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD