শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চীন-কম্বোডিয়া গণমাধ্যমের অংশীদারি ব্যবস্থা চালু

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের কম্বোডিয়া সফরের সময় গত (বৃহস্পতিবার) চায়না মিডিয়া গ্রুপ সিএমজি এবং কম্বোডিয়ার তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি ও শিল্প মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয়, কম্বোডিয়ার রয়েল একাডেমির যৌথ উদ্যোগে চীন-কম্বোডিয়া মানব ও সংস্কৃতি বিনিময় অনুষ্ঠান নমপেনে অনুষ্ঠিত হয়েছে। চীন-কম্বোডিয়া গণমাধ্যমের অংশীদারি ব্যবস্থা চালু, চীন-কম্বোডিয়া সভ্যতা বিনিময় অনুষ্ঠান প্রচার শুরু, দশম ওপেন-এয়ার সিনেমা অনুষ্ঠান চালু, সিএমজি এবং কম্বোডিয়ার বেশ কয়েকটি সরকারি সংস্থা, গণমাধ্যম ধারাবাহিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। কম্বোডিয়ার পিপলস পার্টির চেয়ারম্যান হুন সেন অভিনন্দন বাণী পাঠিয়েছেন। দু’দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, একাডেমি ও গণমাধ্যমের প্রায় দুইশ’ জন প্রতিনিধি এতে উপস্থিত ছিলেন।

হুন সেন অভিনন্দন বাণীতে বলেছেন, চীন হল কম্বোডিয়ার সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু। মানব ও সাংস্কৃতিক বিনিময় দু’দেশের জনগণের মধ্যে বন্ধন। দু’দেশের গণমাধ্যমের সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। তিনি বিশ্বাস করেন, এই অনুষ্ঠান আবারও দু’দেশের উপলব্ধি ও আস্থা বাড়াবে।

চীনের উপ-প্রচারমন্ত্রী ও সিমএজির মহাপরিচালক শেন হাই সিয়োং বলেন, সিএমজি সর্বদা চীন ও কম্বোডিয়ার জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক বোঝাপড়া প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ। সিএমজি এবং কম্বোডিয়ান ন্যাশনাল ব্রডকাস্টিং কর্পোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘চীন-কম্বোডিয়া ফ্রেন্ডশিপ চ্যানেল’ দশ বছরেরও বেশি সময় ধরে চালু রয়েছে এবং এটি চীন-কম্বোডিয়া মিডিয়া সহযোগিতার একটি যুগান্তকারী ব্র্যান্ড হয়ে উঠেছে; ‘ওপেন-এয়ার সিনেমা’ কার্যক্রম ১০ বছরে কম্বোডিয়ার ২৫টি প্রদেশ ও শহরে ভ্রমণ করেছে এবং চীন ও কম্বোডিয়ার মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের জন্য এটি একটি সুবর্ণ কার্ড; সিএমজির উচ্চমানের অনুষ্ঠান যেমন “সি চিন পিংয়ের কালচারাল অ্যাফিনিটি” সম্প্রতি কম্বোডিয়ান ন্যাশনাল টেলিভিশনের মতো মূলধারার মিডিয়াতে সম্প্রচারিত হয়েছে এবং ইতিবাচক সাড়া ও ব্যাপক প্রশংসা পেয়েছে।

সি চিন পিংয়ের সফরের সময়, সিএমজি এবং কম্বোডিয়ার সকল ক্ষেত্র সাংস্কৃতিক বিনিময় এবং সহযোগিতার একটি নতুন অধ্যায় শুরু করেছে, আন্তর্জাতিক আলোচনা ব্যবস্থার পুনর্গঠন, শান্তিপূর্ণ উন্নয়নের উপর ঐকমত্য তৈরি এবং আন্তর্জাতিক জনমতের ক্ষেত্রে বিশ্বব্যাপী দক্ষিণের কণ্ঠস্বরকে উন্নত করেছে।

সূত্র: শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD