শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

হারলেই অনিশ্চিত বিশ্বকাপ—এমন সমীকরণের সামনে বাংলাদেশের বাধা হয়ে আছে পাকিস্তান। লাহোরে আজ ১০.৩০টায় তাদের বিপক্ষে নামবে নিগার সুলতানা জ্যোতি ব্রিগেড। পঞ্চাশ ওভারের ম্যাচটিতে স্বাগতিকদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগ্রেসরা।

ভারতে বসা মেয়েদের বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আজ জিততেই হবে বাংলাদেশকে। হারলেও সমীকরণে টিকে থাকবে। তবে সংশয় বাড়বে। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোশিয়েসন গ্রাউন্ডে বিশ্বকাপে খেলার সম্ভাবনা হেলায় হারাতে চান না জ্যোতি ব্রিগেড।

৬ দলের লড়াই বাছাইপর্বের লড়াই এখন তিন দলে থেমেছে। থাইল্যান্ডের মেয়েদের গুঁড়িয়ে পাকিস্তান নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। বাকি আরেকটি টিকিটের জন্য পাঁচ দলের লড়াই। একটু কাঁটছাঁট করে বললে, বাকি একটি টিকিটের জন্য লড়বে তিনটি দল—বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।

থাই মেয়েদের বিপক্ষে নিজেদের হিসেব-নিকেশ চুকিয়ে দিয়েছে পাকিস্তানের মেয়েরা। বাকি এক টিকিটের পেছনে ছুটছে তিন দল। এই লড়াইয়ে বাংলাদেশ অনেকটা এগিয়ে। জ্যোতিরা চার ম্যাচের জিতেছে তিনটিতে। বাকি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আজ জয় পেলে হিসেব-নিকেশ ছাড়াই নিশ্চিত করবে বিশ্বকাপে খেলার যোগ্যতা। হারলেও সুযোগ থাকছে। নেট রান রেটের হিসেবে বাংলাদেশ এখন অনেকটা এগিয়ে।

তবে আজ পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারলে এবং ওয়েস্ট ইন্ডিজ যদি বিকালে থাই মেয়েদের গুঁড়িয়ে দেয়, তবে রান রেটের ব্যবধানে বাদ পড়তে পারে টাইগ্রেসরা। বাংলাদেশের অবশ্য সুযোগ আছে আরেকটি সমীকরণে। যদিও সেটি খুব কঠিন বটে!

বাকি থাকা ম্যাচে থাই মেয়েদের বিপক্ষে হারতে হবে ক্যারিবিয়ান মেয়েদের এবং স্কটল্যান্ডের বিপক্ষে জয় প্রত্যাশা করতে হবে আইরিশদের। তাহলে ৬ পয়েন্ট নিয়েই বিশ্বকাপে যাবে বাংলাদেশ। পয়েন্ট টেবিলে এই মুহূর্তে ৪ করে পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজ ও স্কটিশ মেয়েদের। নিগারদের মতো তাদেরও বাকি এক ম্যাচ।

৮ দলের পঞ্চাশ ওভারের বিশ্বকাপে স্বাগতিক হিসেবে আছে ভারত। সরাসরি সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। বাকি দুই দলের একটি পাকিস্তান। অন্যটি কার হাতে উঠছে, তা জানা যাবে আজই।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD