শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব খরা, দাবানল ও পানির সংকটে জার্মানি, সঙ্গে রাজনৈতিক উত্তাপ ও নিরাপত্তা উদ্বেগ মধ্যপ্রাচ্যে বাড়ছে স্ক্যাফোল্ডারের চাহিদা, দক্ষ জনবল তৈরিতে এনএসডিএর উদ্যোগ সাংবিধানিকভাবে সকলের পরিচয় একটাই – ‘বাংলাদেশী’: স্বরাষ্ট্রমন্ত্রী তিন বন্ধ পাটকল চালু করতে প্রাণ-আরএফএল ও হ্যামকোর সঙ্গে চুক্তি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উত্তরাঞ্চলের সমৃদ্ধি: ত্রাণমন্ত্রী ফ্রাঙ্কফুর্ট ও আশপাশে গুরুত্বপূর্ণ পাঁচ ঘটনা: রেলপথে বিঘ্ন, দাবানল, যানজট, বিমানবন্দর অভিযান ও সূর্যগ্রহণের প্রস্তুতি

ইরানে হামলায় ৮ পাকিস্তানি নিহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে হামলায় অন্তত ৮ পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। রোববার সন্ত্রাসী হামলায় পাকিস্তানি নাগরিকরা নিহত হয়েছেন বলে দেশটিতে নিযুক্ত পাকিস্তান দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইরানের দক্ষিণপশ্চিমে হামলায় ৮ পাকিস্তানি নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পাকিস্তান সীমান্ত লাগোয়া ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের মেহরেস্তান শহরে ওই পাকিস্তানিরা আক্রান্ত হয়েছিলেন।

তেহরানে নিযুক্ত পাকিস্তানি দূতাবাস ও জাহিদানের কনস্যুলেট বলেছে, পাকিস্তানি নাগরিকদের প্রাণহানির ঘটনায় ইরানি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে পাকিস্তান দূতাবাস। এই হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে ইতোমধ্যে ইরান কাজ শুরু করেছে। নিহতদের মরদেহ শিগগিরই পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করা হবে।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত এবং কোন পরিস্থিতিতে তারা প্রাণ হারিয়েছেন, সেই বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

গত বছর তেহরান বলেছিল, পাকিস্তানের ভূখণ্ডে সশস্ত্র জঙ্গিগোষ্ঠী জইশ-আল আদির (জেএএ) ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী। ওই সময় ইসলামাবাদ ইরানি ভূখণ্ডে বেলুচ লিবারেশন ফ্রন্ট এবং বেলুচ লিবারেশন আর্মির ঘাঁটিতে পাল্টা হামলা চালায়।

সশস্ত্র এসব গোষ্ঠী পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশ ও ইরানের দক্ষিণপূর্বাঞ্চলের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সক্রিয় রয়েছে। পাকিস্তান-ইরানের উভয় অঞ্চল প্রত্যন্ত, অনুন্নত এবং খনিজ সম্পদ সমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিত।

গত বছরও উভয় দেশের নিরাপত্তা বাহিনী সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য পাল্টাপাল্টি হামলায় চালায়।

সূত্র: রয়টার্স।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD