শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

৭৫তম কূটনৈতিক সম্পর্কে চীন- ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টদ্বয়ের অভিনন্দন বার্তা

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

চীন ও ইন্দোনেশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রেসিডেন্ট সি চিন পিং এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো গত (রোববার) অভিনন্দনবার্তা বিনিময় করেছেন।

অভিনন্দনবার্তায় প্রেসিডেন্ট সি উল্লেখ করেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৭৫ বছরে, দুই দেশের মধ্যে সম্পর্কের যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং চীন-ইন্দোনেশিয়ার বন্ধুত্ব জনগণের হৃদয়ে শিকড় গেড়েছে। গত বছর প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে দু’বার সাক্ষাতের কথা উল্লেখ করে প্রেসিডন্ট সি বলেন, দু’পক্ষ পরস্পরের জাতীয় উন্নয়নের দৃষ্টিভঙ্গিকে দৃঢ়ভাবে সমর্থন করা, আধুনিকায়নের নিজস্ব পথ অনুসরণের জন্য একসাথে কাজ করা, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাবের সঙ্গে চীন-ইন্দোনেশিয়া অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলা এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি নতুন পর্যায়ে নিয়ে যেতে সম্মত হয়েছে।

 

বার্তায় প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন যে, চীন ও ইন্দোনেশিয়া উভয়ই প্রধান উন্নয়নশীল দেশ এবং ‘গ্লোবাল সাউথের’ গুরুত্বপূর্ণ শক্তি, এবং দুই পক্ষের মধ্যে সহযোগিতার কৌশলগত তাৎপর্য ও বৈশ্বিক প্রভাব রয়েছে। আমি চীন-ইন্দোনেশিয়া সম্পর্ক উন্নয়নে অনেক গুরুত্ব দেই এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উদযাপনের সুযোগ কাজে লাগিয়ে প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে চাই; যাতে দুই দেশের মধ্যে ব্যাপক কৌশলগত সহযোগিতা আরও গভীর হয়, বহুপাক্ষিক কৌশলগত সমন্বয় জোরদার হয়, চীন-ইন্দোনেশিয়া অভিন্ন কল্যাণের সমাজ ক্রমাগত সমৃদ্ধ করা যায়। সেই সঙ্গে প্রধান উন্নয়নশীল দেশগুলির মধ্যে আন্তরিক সংহতির একটি মডেল, সাধারণ উন্নয়নের একটি মডেল তৈরি করা এবং গ্লোবাল সাউথ সহযোগিতার পথিকৃৎ ও মানব অগ্রগতির প্রয়োজনীয়তাকে যৌথভাবে প্রচার করা যায়।

প্রাবোও সুবিয়ান্তো অভিনন্দনবার্তায় বলেন, চীন ও ইন্দোনেশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে ইন্দোনেশিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে, আমি প্রেসিডেন্ট সি চিন পিং এবং চীনা জনগণকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে চাই। ইন্দোনেশিয়া ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব এবং একটি শক্তিশালী ও প্রাণবন্ত অংশীদারিত্ব রয়েছে। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, সমুদ্র বিষয়ক এবং নিরাপত্তার ‘পাঁচটি প্রধান স্তম্ভ’-এ দুই পক্ষের সহযোগিতা দ্রুত এগিয়ে চলেছে। আশা করা যায়, দুই দেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করা, দু’দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করা এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতায় ইতিবাচক অবদান রাখা সম্ভব হবে।

সূত্র : জিনিয়া-তৌহিদ-আকাশ, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD