শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক গ্রেপ্তার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮

অর্থ আত্মসাতের অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে রাজধানী কুয়ালালামপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার এমন খবর জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরা। মূলতঃ অর্থ আত্মসাৎ এবং ওয়ানএমডিবি কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

বুধবার তাকে আদালতে হাজির করে ওয়ানএমডিবি কেলেঙ্কারি ইস্যুতে জিজ্ঞাসাবাদ করা হবে বলে চ্যানেল নিউজ এশিয়াকে জানিয়েছেন নাজিবের পারিবারিক আইনজীবী।

এর আগে মঙ্গলবার রাজাকের সৎ ছেলে এবং হলিউডের প্রযোজক রিজা আজিজকে জিজ্ঞাসাবাদ করে মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী সংস্থা।

প্রসঙ্গত, গত ৯মে অনুষ্ঠিত নির্বাচনে এই ওয়ানএমডিবি কেলেঙ্কারীর কারণেই ভরাডুবি হয় রাজাক নেতৃত্বাধীন জোটের। নাজিবের সময়ে বন্ধ হয়ে যাওয়া মামলাটি ফের সক্রিয় হয় নতুন সরকার ক্ষমতায় আসার পরে।

মার্কিন তদন্তকারীরা জানান, ওয়ানএমডিবি ফান্ড থেকে অর্থ আত্মসাৎ করে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান রেড গ্রানাইট পিকচার্স ইনকর্পোরেশনের কাজে লাগিয়েছেন রিজা। উল্লেখ্য, এই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারেই নির্মিত হয়েছিল মার্টিন সোরেসে’র পরিচালনা করা বিখ্যাত সিনেমা ‘দ্য ওলফ অব ওয়াল স্ট্রিট’।

বিষয়টি ধামাচাপা দিতে ওয়ানএমডিবি ফান্ডের হাতানো অর্থের প্রাপ্ত লাভ থেকে মার্কিন সরকারকে ৬০ মিলিয়ন ডলার দেয়ার প্রস্তাব দিয়েছিল রেড গ্রানাইট কর্তৃপক্ষ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD