শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চীন-ল্যাটিন আমেরিকা বাস্তব সহযোগিতার আরও সম্প্রসারণ হয়েছে : সি চিন পিং

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলোর নবম শীর্ষসম্মেলন গত (বুধবার) হন্ডুরাসে অনুষ্ঠিত হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্মেলনে অভিনন্দন-বার্তা পাঠিয়েছেন।

অভিনন্দন-বার্তায় সি চিন পিং বলেন, বর্তমান বিশ্বের পরিবর্তন ত্বরান্বিত হচ্ছে, চীন, ল্যাটিন আমেরিকান ও ক্যারিবিয়ান দেশগুলোসহ ‘গ্লোবাল সাউথের’ শক্তি বৃদ্ধি পাচ্ছে। ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলো আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, উন্নয়ন ও সহযোগিতা প্রচার করা এবং আঞ্চলিক একীকরণ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি আন্তরিকভাবে আশা করেন ওই অঞ্চলের দেশগুলো তাদের উন্নয়ন ও পুনরুজ্জীবনে আরও বেশি সাফল্য অর্জন করবে এবং ‘গ্লোবাল সাউথ’ সহযোগিতা বৃদ্ধিতে আরও বেশি অবদান রাখবে।

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন-ল্যাটিন আমেরিকা সম্পর্ক আন্তর্জাতিক পরিবর্তনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এবং সমতা, পারস্পরিক সুবিধা, উন্মুক্ততা ও জনগণের কল্যাণের এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। দু’পক্ষের পারস্পরিক রাজনৈতিক আস্থা আরও গভীর হয়েছে, বাস্তব সহযোগিতার আরও সম্প্রসারণ হয়েছে, সাংস্কৃতিক আদান-প্রদান আরও ঘনিষ্ঠ হয়েছে, যা চীন ও ল্যাটিন আমেরিকা উভয়ের জনগণের জন্য উপকারী এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার একটি উদাহরণ স্থাপন করেছে। চীন, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান রাষ্ট্রগুলোর সঙ্গে চীন-ল্যাটিন অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা ও উন্নয়ন ত্বরান্বিত করতে ইচ্ছুক।

চলতি বছর বেইজিংয়ে, চীন-ল্যাটিন আমেরিকা ফোরামের চতুর্থ মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। চীন, ল্যাটিন আমেরিকান ও ক্যারিবিয়ান রাষ্ট্রগুলোকে সম্মেলনে যোগদানের জন্য স্বাগত জানায় এবং আশা করে সবাই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, বৈশ্বিক শাসনব্যবস্থার পরিবর্তন প্রচার এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য তাদের প্রজ্ঞা ও শক্তি অনুযায়ী অবদান রাখবে।

সূত্র : তুহিনা-হাশিম-স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD