শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

কাজের চাপ থেকে ‘পালানোর জায়গা’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৫ মার্চ, ২০১৮

সাত বছরের পরিকল্পনা ও নির্মাণ শেষে ই-কমার্স ওয়েবসাইট আমাজনের খুদে রেইনফরেস্ট ‘দ্য স্ফিয়ারস’ চালু করা হয়েছে গত জানুয়ারির শেষে। গোলাকার ভবনটি মূলত আমাজনের কর্মীদের জন্য কাজের চাপ থেকে ‘পালিয়ে যাওয়ার’ স্থান। অর্থাৎ শত শত ই-মেইল, সভা, কার্যাদেশের চাপে যখন কর্মীরা হাঁপিয়ে উঠবেন, তখন সেখানে গিয়ে খানিকটা সময় একদম প্রকৃতির মধ্যে কাটিয়ে আসতে পারবেন। এতে ৩০টি দেশ থেকে ৪০ হাজার উদ্ভিদ এনে লাগানো হয়েছে। দেয়ালগুলোও জীবন্ত। ভার্টিক্যাল গার্ডেনিং পদ্ধতিতে ৪ হাজার বর্গফুটের দেয়ালে ২৫ হাজার উদ্ভিদ লাগানো হয়েছে।

প্রজন্ম ডটকমের পক্ষ থেকে ই-মেইলে আমাজনের সঙ্গে যোগাযোগ করে জানতে চাওয়া হয়েছিল তাদের দ্য স্ফিয়ারস সম্পর্কে। ফিরতি ই-মেইলে দেখা গেল, তথ্যের সঙ্গে কিছু ছবিও জুড়ে দেওয়া হয়েছে। সে তথ্য ও ছবি নিয়েই এই আয়োজন।

• নির্মাণে ব্যবহার করা হয়েছে ৬২০ টনের বেশি ইস্পাত, যা দিয়ে যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থিত ১৮৪ মিটার উঁচু পর্যবেক্ষণ টাওয়ার ‘স্পেস নিডল’ তিনবার তৈরি করা যেত।
• এর নির্মাণকাজে ১ কোটি ২০ লাখ পাউন্ড কংক্রিটের মিশ্রণ ব্যবহার করা হয়েছে, যা দিয়ে ৭৫২ মাইল দীর্ঘ সড়ক নির্মাণ করা সম্ভব।
• সম্পূর্ণ কাঠামোটি ২ হাজার ৬৪৩টি অত্যন্ত স্বচ্ছ ও শক্ত কাচের টুকরো দিয়ে মোড়া। এর প্রতিটিতে ফিল্মের একধরনের পরত আছে, যা ক্ষতিকারক রশ্মি এবং অতিরিক্ত তাপ আটকাতে সাহায্য করে।
• সম্পূর্ণ কাঠামো যাতে মাধ্যাকর্ষণ বল, বাতাস বা ভূমিকম্পের সঙ্গে মোকাবিলা করতে পারে, সে জন্য নিচের দিকে ৪ লাখ পাউন্ড ওজনের বিম দেওয়া হয়েছে।
• তিনটি গোলকের সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে। সবচেয়ে বড়, অর্থাৎ মাঝের গোলকটি উচ্চতায় ৯০ ফুট এবং ব্যাস ১৩০ ফুট।
• ৪০০ প্রজাতির বেশি প্রায় ৪০ হাজার উদ্ভিদ রয়েছে স্ফিয়ারসের ভেতরে, যা সম্পূর্ণ প্রকৃতির আমেজ দেবে।
• বৈচিত্র্যপূর্ণ কিছু উদ্ভিদসহ মানুষের জন্য সহনীয় পরিবেশ রাখতে দিনের বেলা গড়ে ৭২ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা এবং ৬০ শতাংশ আর্দ্রতা রাখা হয়। আর রাতে তাপমাত্রা থাকে ৫৫ ডিগ্রি ফারেনহাইট এবং আর্দ্রতা থাকে ৮৫ শতাংশ।
• স্ফিয়ারসের সবচেয়ে বড় বাসিন্দা হলো রুবি নামের একটি উদ্ভিদ। যেটি ক্যালিফোর্নিয়ায় ১৯৬৯ সালে একটি ফার্মে লাগানো
হয়েছিল। বর্তমানে রুবি উচ্চতায় ৫৫ ফুট এবং প্রস্থে ২২ ফুট।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD