শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গ জাপানের বিশ্বকাপ থেকে বিদায়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮
শেষ মিনিটে গোল করে নাসের চাদলি

জার্মানবাংলা ২৪ ডেস্ক: এশিয়ার একমাত্র প্রতিনিধি জাপান রোস্তভ এরেনায় রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল শক্তিশালী বেলজিয়ামের। পারল না জাপান। দারুণ সম্ভাবনা জাগিয়েও বেলজিয়ামের কাছে শেষ মিনিটের নাটকীয়তায় ৩-২ গোলে হেরেছে এশিয়ার একমাত্র প্রতিনিধিত্বকারী দল। সূর্যোদয়ের দেশ জাপানকে বিদায় করে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল বেলজিয়াম।

শেষ আটেই অগ্নি-পরীক্ষা হ্যাজার্ড-লুকাকুদের। কেননা পরের রাউন্ডেই যে তাদের সামনে বড় বাধা ব্রাজিল। সোমবার দিনের প্রথম ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে ২০১৮ বিশ্বকাপের শেষ আটের টিকিট নিশ্চিত করে সেলেসাওরাও।

রোস্তভ এরেনায় দিনের দ্বিতীয় ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলে জাপান। গোল করার সুযোগ পায় দলটি। কিন্তু সফল হতে পারেনি তারা। পাল্টা আক্রমণ করে বেলজিয়ামও। কিন্তু তাদের দারুণ আক্রমণ প্রথমার্ধে রুখে দেয় ব্লু সামুরাইরা।

ম্যাচের প্রথমার্ধে বেলজিয়াম ৫৪ ভাগ বল পায়ে নিয়ে রেখেছে। খুব একটা পিছিয়ে ছিল না জাপানও।

বেলজিয়াম গোল দেওয়ার ভালো কিছু সুযোগ পেয়েছে বিরতিতে যাওয়ার আগে। কিন্তু দুর্ভাগ্য তাদের। সেগুলো কাজে লাগাতে পারেননি হ্যাজার্ড-লুকাকুরা।

প্রথমার্ধে জাপানও গোল দিয়ে লিড নিলে অবাক হওয়ার কিছু থাকত না। কিন্তু আক্রমণ-পাল্টা আক্রমণের খেলায় দুই দলই গোলশূন্য সমতায় থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে।

দ্বিতীয়ার্ধেই যেন জ্বলে ওঠে জাপান। মাত্র চার মিনিটের ব্যবধানেই বেলজিয়ামের জালে দুবার বল জড়ায় সূর্যোদয়ের দেশটি। ৪৮ মিনিটে দারুণ এক গোল করে জাপানকে এগিয়ে দেন জেনকি হারাগুচি। তার চার মিনিট পর গোল ব্যবধান দ্বিগুণ করে জাপানের সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসার সুযোগ করে দেন তাকাশি ইনুই। রাশিয়া বিশ্বকাপে এটা তার দ্বিতীয় গোল।

জাপানের সঙ্গে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে গোল করতে মরিয়া হয়ে ওঠে বেলজিয়াম। ৫৯ মিনিটে দুর্দান্ত খেলে শেষ ষোলোর টিকিট কাটা বেলজিয়ামকে ম্যাচে ফেরানোর সুযোগ দেন লুকাকু। কিন্তু এবারও ব্যর্থ হন তিনি। ৬৪ মিনিটে আবারও আক্রমণে যায় জাপান। কিন্তু প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতে মাত্র চার মিনিটের ব্যবধানেই দুই গোল করে বেলজিয়ামকে চাপে ফেলে দিয়েছিল জাপান

ম্যাচের ৬৯ মিনিটে বেলজিয়ামের হয়ে একটি গোল পরিশোধ করেন জান ভার্তোনঘেন। এরপরই যেন উজ্জীবিত হয়ে পড়ে তারকা ফুটবলারে সমৃদ্ধ বেলজিয়াম।

৭৪ মিনিটে দারুণ এক গোল করে বেলজিয়ামকে সমতায় ফেরান মারোয়ান ফেলাইনি। ৮৫ মিনিটে এগিয়ে যাওয়ারও সুযোগ পায় বেলজিয়াম। কিন্তু প্রতিপক্ষকে এবার দারুণভাবে রুখে দেন জাপানের গোলরক্ষক এইজি কাওয়াশিমা। ৮৬ মিনিটে দুর্দান্ত সেভ করে আবারও নায়কের ভূমিকা পালন করেন তিনি।

তারপরও চলে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণ। দারুণ সব সুযোগ তৈরি করলেও গোল পাচ্ছিল না কেউ। অবশেষে ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মিনিটে গোল পায় বেলজিয়ামের নাসের চাদলি। এই গোলেই ৩-২ ব্যবধানে জিতে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় বেলজিয়াম।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD