শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

‘সমতুল্য শুল্ক’ অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ব্যাহত করবে

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

‘সমতা’র নামে সংঘাত সৃষ্টির অপচেষ্টায়, আমেরিকার শুল্ক দুর্বৃত্তায়নের ‘প্রহসন’ আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় এক ‘সুনামি’ সৃষ্টি করতে চলেছে। বিশ্বের বিপরীতে দাঁড়িয়ে আমেরিকা যেন নিজেই নিজেকে ‘খাদের কিনারে’ ঠেলে দিচ্ছে। চায়না মিডিয়া গ্রুপের সিজিটিএন-এর বিশ্বব্যাপী দর্শকদের উপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, উত্তরদাতারা ‘সমতুল্য শুল্ক’-এর নামে আমেরিকার একতরফা দুর্বৃত্তায়নের তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের মতে, এ পদক্ষেপ বিভিন্ন দেশের পাল্টা ব্যবস্থাকে উসকে দিতে পারে, যা শেষ পর্যন্ত ‘শুল্ক বিশ্বযুদ্ধে’ রূপ নিতে পারে এবং বিশ্ব অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।

আমেরিকা দাবি করছে যে তারা আন্তর্জাতিক বাণিজ্যে ‘ক্ষতিগ্রস্ত’ হয়েছে এবং এই ‘সমতা’র অজুহাতে সব বাণিজ্য সহযোগীর উপর শুল্ক বাড়াচ্ছে, যার উদ্দেশ্য বাণিজ্য ঘাটতি কমানো। তবে ৮১.০৩% বিশ্বব্যাপী উত্তরদাতা এই দাবির সাথে একমত নন। তাদের মতে, আমেরিকার এই পদক্ষেপ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে না। ট্রাম্প তার প্রথম প্রেসিডেন্সিতে প্রধান বাণিজ্য সহযোগীদের উপর শুল্ক আরোপ করেছিলেন। থিঙ্ক ট্যাঙ্ক ‘আমেরিকান অ্যাকশন ফোরাম’-এর তথ্য অনুযায়ী, তার প্রথম মেয়াদের সংরক্ষণবাদী নীতির কারণে আমেরিকার ভোক্তাদের বার্ষিক প্রায় ৫৭ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছিল। জরিপে ৮১.৯৪% উত্তরদাতা মনে করেন যে ‘সমতুল্য শুল্ক’ আমেরিকার নিজস্ব সমস্যার সমাধান করতে পারবে না, বরং আমেরিকার ভোক্তাদের স্বার্থ ক্ষুন্ন করবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ব্যাহত করবে।
বিভিন্ন দেশের পণ্যের প্রতিযোগিতামূলক ক্ষমতা ভিন্ন।

প্রতিটি দেশ নিজেদের পণ্যের ভিত্তিতে উপযুক্ত শুল্ক নির্ধারণ করে আন্তর্জাতিক বাজারে ‘পারস্পরিক সুবিধা’ অর্জন করতে পারে। আমেরিকার এই ‘শুল্ক প্রহসন’ বহুপাক্ষিক বাণিজ্য আলোচনায় অর্জিত স্বার্থের ভারসাম্যকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করার শামিল। ৮২.৮% উত্তরদাতা উল্লেখ করেছেন যে, দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন ও শক্তির অসমতার পরিপ্রেক্ষিতে আমেরিকার সম্পূর্ণ ও পুরোপুরি সমতুল্য শুল্কের জেদ একেবারে অযৌক্তিক। আমেরিকার এই শুল্কের লক্ষ্যবস্তু বেশিরভাগই উন্নয়নশীল দেশ। এ প্রসঙ্গে ৮২.৯৬% উত্তরদাতা আমেরিকার এই ‘নির্বিচার আক্রমণ’-এর নিন্দা জানিয়েছেন, যা বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নের অধিকারকে ক্ষুন্ন করছে। ৮৪.৪৩% উত্তরদাতা মনে করেন যে আমেরিকার ‘সমতুল্য শুল্ক’ আরোপ বাণিজ্য সহযোগী ও ঐতিহ্যবাহী মিত্রদের সাথে বাণিজ্যিক অসাম্যের সমস্যাকে আরও বাড়িয়ে তুলবে এবং আমেরিকার জাতীয় সুনামকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

 

বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হিসেবে আমেরিকার এই একতরফা ও স্বেচ্ছাচারিতামূলক মূল্যায়নের ভিত্তিতে ‘সমতুল্য শুল্ক’ চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত একতরফা দুর্বৃত্তায়নের চূড়ান্ত উদাহরণ। এ বিষয়ে ৭৯.৪৭% উত্তরদাতা আমেরিকাকে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেছেন। ৭৯.৫৮% উত্তরদাতা মত দিয়েছেন যে ‘সমতুল্য শুল্ক’ আমেরিকার বাণিজ্য সংরক্ষণবাদের নতুন হাতিয়ারে পরিণত হয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্যের উত্তেজনা ও বিশ্ব অর্থনীতির বিভাজনকে আরও ত্বরান্বিত করবে।
এই জরিপটি সিজিটিএন-এর ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, আরবি ও রুশ প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে মোট ৯ হাজার ৬০০ বিদেশী দর্শক জরিপে অংশ নিয়ে তাদের মতামত প্রকাশ করেছেন।

সূত্র : স্বর্ণা-হাশিম-লিলি, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD