শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

প্রধান উপদেষ্টার সঙ্গে মিয়ানমারের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

মিয়ানমার প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় প্রশাসন কাউন্সিলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে সাক্ষাৎ করেন তিনি।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক বার্তায় তা জানিয়েছেন।

বার্তায় বলা হয়, অধ্যাপক ইউনূস ২৮শে মার্চ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় মিয়ানমারের জনগণের প্রতি সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন। সাক্ষাৎকালে দুর্যোগের প্রতিক্রিয়ায় মায়ানমারে বাংলাদেশি উদ্ধারকারী দল মোতায়েনের পাশাপাশি বাংলাদেশের দেওয়া মানবিক সহায়তা নিয়ে আলোচনা করেছেন।

অধ্যাপক ইউনূস বলেন, আমরা আরও মানবিক সহায়তা প্রদানের জন্য প্রস্তুত। আমাদের জাহাজ প্রস্তুত।

মিয়ানমারের প্রধানমন্ত্রী বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন বাংলাদেশ নেতার সঙ্গে আঞ্চলিক গোষ্ঠীটি একটি নতুন গতিশীলতার সাক্ষী হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD