শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

বাণিজ্য যুদ্ধে কেউ-ই বিজয়ী হয় না : ইউরোপীয় ইউনিয়ন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে নতুন এ শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। কোন দেশের ওপর কত হারে পারস্পরিক শুল্ক আরোপ হবে, সংবাদ সম্মেলনে তার একটি তালিকাও তুলে ধরেন তিনি।

এদিকে ট্রাম্পের শুল্ক আরোপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতাদের অনেকেই। প্রতিক্রিয়া এসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকেও। ইইউ পররাষ্ট্রনীতির প্রধান কাজা কালাস বলেছেন, বাণিজ্য যুদ্ধে কেউ বিজয়ী হয় না।

এমনকি এই শুল্ক ভোক্তাদের জন্য পণ্যের মূল্য বাড়িয়ে দেবে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, ইউরোপীয় পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণার পর বৃহস্পতিবার ইইউর পররাষ্ট্রনীতি প্রধান বলেছেন, “বাণিজ্য যুদ্ধে কেউ বিজয়ী হয় না”। পোল্যান্ডে ব্লকটির প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের আগে কাজা কালাস বলেন, “এটা স্পষ্ট যে— এই সমস্ত শুল্ক ভোক্তাদের জন্য দাম বাড়িয়ে দেবে।”

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নকে এখন বিবেচনা করতে হবে কিভাবে তাদের নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করা যায়। তিনি বলেন, “আমরা এখন আমেরিকানদের কাছ থেকে অনেক কিছু কিনছি, কিন্তু আমাদের পোর্টফোলিওকে বৈচিত্র্যময় করতে হবে যাতে আমাদের এখানে উৎপাদন করার সক্ষমতা থাকে।”

তিনি আরও বলেন, ইউরোপীয় দেশগুলো ইতোমধ্যেই ইউক্রেনের অর্ধেকেরও বেশি গোলাবারুদ সরবরাহ করছে, তবে এ বিষয়ে আরও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। কাজা কালাস বলেন, “এই বিষয়গুলো খুব ভালোভাবে এগিয়ে চলেছে, … আমাদের যত দ্রুত সম্ভব ইউক্রেনে সাহায্য পৌঁছাতে হবে।”

কালাস আরও বলেন, তিনি আশা করেন— বৃহস্পতিবারের প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে দেশগুলো ইউক্রেনের জন্য আরও স্বল্পমেয়াদী সাহায্য ঘোষণা করবে। তার ভাষায়, “কারণ যুদ্ধক্ষেত্রে যে যত শক্তিশালী, আলোচনার টেবিলেও তারা তত শক্তিশালী।”

ট্রাম্পের সিদ্ধান্তে ওলট-পালট বিশ্ব বাণিজ্য, যা যা ঘটতে পারে
বাংলাদেশের নাম উচ্চারণ করে এক বাক্যে যা বললেন ট্রাম্প
ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে কী ধরনের অসুবিধায় পড়বে ভারত?
প্রসঙ্গত, অনেক দেশ ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক আরোপের এই সিদ্ধান্তকে “বাণিজ্য যুদ্ধ” হিসেবে আখ্যায়িত করছে। আবার অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, এই বাণিজ্য যুদ্ধ শুরু হলে তাতে কেউ-ই জয়ী হবে না।

তবে ট্রাম্পের যুক্তি, নতুন এই “রিসিপ্রোকাল ট্যারিফ” বা পাল্টা শুল্ক ব্যবস্থা যুক্তরাষ্ট্রকে “আবার সম্পদশালী” করবে। ধারণা করা হচ্ছে, নির্বাহী আদেশের মাধ্যমে প্রায় ১০০টি দেশের ওপর আরোপ করা এই শুল্ক বিশ্বব্যাপী অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD