শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১ জুলাই, ২০১৮

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর মহিলা ডিগ্রি (অনার্স) কলেজ অডিটোরিয়ামে রবিবার (১ জুলাই) একাদশ শ্রেণির নবীন বরণ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রভাষক মো. তারিকুল ইসলাম, মো. সেলিম আল রাজ ও নাদিরা জামান পান্নার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ও গর্ভানিং বডির সভাপতি ম. নূরুল ইসলাম, সহকারী অধ্যাপক রণজিৎ কুমার রায়, নূরুন্নাহার, মাহমুদা ইয়াসমিন রোজি, মো. ফারুখ হায়দার হোসেন স্বপন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী লাইব্রেয়িান মো. কামাল হোসেন। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কোরআন থেকে পাঠ করে জান্নাতুল মাওহা, গীতা পাঠ করে সন্ধি রাণী দাস, নবীনদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে নূরে জান্নাতুল ইসলাম প্রান্তি। দিকনির্দেশনা মূলক আলোচনা শেষে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে প্রিয়াংকা চৌহান তন্বী, সৃজিয়া মোহনা আনিকা, নূসরাত জাহন সাদিয়া, হ্যাপি। অভিনয়ে ছিল নূরে জান্নাতুল ইসলাম প্রান্তি, খায়রুল, সাদিয়া প্রমি প্রমুখ।

নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজে শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD