শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

বোআও ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে চীনা উপ-প্রধানমন্ত্রীর বক্তৃতা

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

২৭শে মার্চ চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, চীনের উপ-প্রধানমন্ত্রী তিং শুয়েই সিয়াং গত (বৃহস্পতিবার) সকালে চীনের হাইনান প্রদেশের বোআওতে ‘বোআও এশিয়া ফোরাম ২০২৫’-এর বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং বক্তৃতা দিয়েছেন।

তিনি বলেন, চলতি বছর হল চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের এশিয়ার অভিন্ন কল্যাণের সমাজ গঠনের দাবি উত্থাপনের দশম বার্ষিকী। বিভিন্ন পক্ষের যৌথ চেষ্টায়, এশিয়ার অভিন্ন কল্যাণের সমাজ গঠন কাজ ফলপ্রসূ হয়েছে। যা বিশ্বের যৌথ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বর্তমানে, বিশ্বে অস্থিরতা ও অনিশ্চয়তার অনেক উপাদান রয়েছে। মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠন, যৌথভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, যৌথভাবে একটি এশীয় আবাসভূমি নির্মাণ করা এবং এশিয়া ও বিশ্বের জন্য একটি উন্নত ভবিষ্যত তৈরির লক্ষ্যে আমাদের একসঙ্গে কাজ করতে হবে এবং হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে।
তিং শুয়েই সিয়াং চারটি প্রস্তাব দিয়েছেন। প্রথমত, আস্থা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঐক্য ও সহযোগিতা জোরদার করা এবং আরও ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত দিকে বিশ্বব্যাপী শাসনব্যবস্থা উন্নীত করা। দ্বিতীয়ত, উন্মুক্ততা ও একীকরণের মাধ্যমে অর্থনৈতিক বিশ্বায়ন, আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ এবং সংযোগকে এগিয়ে নেওয়া। তৃতীয়ত, পারস্পরিকভাবে লাভজনক এবং জয়-জয় পরিস্থিতিতে সমৃদ্ধি ও উন্নয়নকে জোরদার করা এবং বিশ্ব উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন করা। চতুর্থত, আমাদের শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা উচিত এবং সব দেশের মধ্যে ভাগাভাগির একটি নতুন পরিস্থিতি তৈরি করা উচিত।

তিনি জোর দিয়ে বলেন যে, চীনের অর্থনৈতিক পুনরুদ্ধার আরও সুসংহত হয়েছে। তিনি সব দেশের কোম্পানিগুলোকে চীনে বিনিয়োগ করা ও ব্যবসা করার জন্য, চীনের আধুনিকীকরণ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য এবং চীনের উন্নয়নের সুযোগ ভাগাভাগি করে নেওয়ার জন্য আন্তরিকভাবে স্বাগত জানান।

সূত্র : শুয়েই-তৌহিদ-আকাশ, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD