শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জোরালো প্রচারণায় যক্ষ্মা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এসেছে : পেং লি ইউয়ান

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বুধবার, ২৬ মার্চ, ২০২৫

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং’র স্ত্রী ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) যক্ষ্মা ও এইডস বিষয়ক শুভেচ্ছাদূত পেং লি ইউয়ান ২৪ মার্চ সংস্থাটির ২০২৫ সালের বিশ্ব যক্ষ্মা দিবসের ভিডিও কনফারেন্সে একটি লিখিত বক্তৃতা দিয়েছেন।

বক্তৃতায় পেং লি ইউয়ান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জোরালো প্রচারণা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দীর্ঘমেয়াদী প্রচেষ্টার মাধ্যমে বিশ্বব্যাপী যক্ষ্মা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ উল্লেখযোগ্য ফলাফল অর্জন করেছে। ২০০০ সাল থেকে ৭ কোটি ৯০ লাখ রোগীর জীবন বাঁচানো গেছে। এটি একটি আশ্চর্যজনক অর্জন! ‘প্রতিশ্রুতিবদ্ধতা, বিনিয়োগ এবং কার্যকলাপ’ এই প্রতিপাদ্যের উপর আলোকপাত করার জন্য ডব্লিউএইচও একটি ভিডিও কনফারেন্সের আয়োজন করেছে, যা সকল পক্ষের শক্তি ব্যাপকভাবে সংগ্রহ, যক্ষ্মার জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথভাবে সাড়া দেওয়া এবং যক্ষ্মা নির্মূলের লক্ষ্যে দৃঢ় অগ্রগতি অর্জনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

পেং লি ইউয়ান আরও বলেন, “রোগী-কেন্দ্রিক সহায়ক চিকিৎসা” আরও বৈজ্ঞানিক এবং সম্ভাব্য করে তোলার জন্য চীন যক্ষ্মা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ প্রযুক্তির দ্রুত উন্নয়ন প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ। যক্ষ্মা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মীদের নিরলস প্রচেষ্টার জন্য ধন্যবাদ, চীনে যক্ষ্মা রোগীদের নিরাময়ের হার ৯০ শতাংশের উপরে।

পেং লি ইউয়ান উল্লেখ করেন, বর্তমানে, যক্ষ্মা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ অনেক অসুবিধা এবং চ্যালেঞ্জের সম্মুখীন। তিনি সকলের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে এবং যক্ষ্মা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে, ভালোবাসা দিয়ে স্বাস্থ্য রক্ষা করতে, সত্যিকারের অনুভূতি দিয়ে উষ্ণতা প্রকাশ করতে এবং একটি মানব জাতির অভিন্ন স্বার্থের স্বাস্থ্য-সম্প্রদায় গঠনে অবদান রাখতে ইচ্ছুক।

সূত্র :ওয়াং তান হোং রুবি,চায়না মিডিয়া গ্রুপ(সিএমজি)।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD