শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

গাজায় হত্যাকাণ্ড বন্ধ করতে হবে : ইইউ’র পররাষ্ট্রনীতি প্রধান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস।

গাজায় যুদ্ধবিরতি পুনরায় কার্যকরে চাপ দেওয়ার জন্য ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ডের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মিসরে যাত্রাবিরতির সময় এই মন্তব্য করেন তিনি।

গাজায় যুদ্ধবিরতি ভেঙে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বন্ধেরও আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের এই শীর্ষ কূটনীতিক। রোববার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

মূলত হামাসের সাথে যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে আলোচনা স্থগিত হওয়ার পর গত মঙ্গলবার গাজা উপত্যকায় তীব্র বিমান হামলা এবং তারপরে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। বর্বর এই হামলায় শত শত ফিলিস্তি নিহত হয়েছেন। নিহতদের অনেকেই নারী ও শিশু।

কায়রোতে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সাথে এক সংবাদ সম্মেলনে ইইউয়ের কাজা ক্যালাস বলেন, “আমরা ইসরায়েলের পুনরায় হামলা শুরুর তীব্র বিরোধিতা করি, যার ফলে গাজায় ভয়াবহ প্রাণহানি ঘটেছে। এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। নতুন যুদ্ধে উভয় পক্ষই হেরে গেছে।”

তিনি আরও বলেন, “ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে, এটা খুবই স্পষ্ট যে— হামাসকে অবশ্যই সকল জিম্মিকে মুক্তি দিতে হবে ও ইসরায়েলকে অবশ্যই গাজায় মানবিক সহায়তা সম্পূর্ণরূপে পুনঃস্থাপন করতে হবে এবং আলোচনা পুনরায় শুরু করতে হবে।”

কায়রোতে যাত্রাবিরতির পর কাজা ক্যালাস ইসরায়েলে পৌঁছে গেছেন বলে ক্যালাসের টিম পরে নিশ্চিত করেছে। তার কার্যালয় জানিয়েছে, সোমবার সেখানে এবং ফিলিস্তিনি অঞ্চলগুলোয় আলোচনার সময় তিনি অবিলম্বে “যুদ্ধবিরতি-জিম্মি মুক্তি চুক্তির সম্পূর্ণ বাস্তবায়নে ফেরত আসার আহ্বান জানাবেন” বলে আশা করা হচ্ছে।

এছাড়া গাজায় এবং সমগ্র অঞ্চলে মানবিক সহায়তার নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার এবং টেকসই বিতরণের গুরুত্বও তুলে ধরবেন ক্যালাস। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ, পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার ও বিরোধী নেতা ইয়ার লাপিদের সাথে ক্যালাসের দেখা করার কথা রয়েছে।

তবে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে দেখা করবেন না। নেতানিয়াহুর বিরুদ্ধে ইতোপূর্বে আন্তর্জাতিক অপরাধ আদালত মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

তার কার্যালয় জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ক্যালাস ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফার সাথেও আলোচনা করবেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD