শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

আদ্দিস আবাবায় বসন্তে চীন: বিশ্বের সাথে চীনের সুযোগ ভাগ করা’ শীর্ষক সংলাপ

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শনিবার, ২২ মার্চ, ২০২৫

স্থানীয় সময় ১১ মার্চ, চায়না মিডিয়া গ্রুপ তথা সিএমজি’র উদ্যোগে আয়োজিত ‘বসন্তে চীন: বিশ্বের সাথে চীনের সুযোগ ভাগ করা’ শীর্ষক বৈশ্বিক সংলাপের ইথিওপিয়ার বিশেষ অধিবেশন আদ্দিস আবাবায় অনুষ্ঠিত হয়। সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী এবং সিএমজি’র পরিচালক শেন হাইসিয়োং এতে একটি ভিডিও ভাষণ দিয়েছেন।

ইথিওপিয়ার পরিকল্পনা ও উন্নয়ন প্রতিমন্ত্রী বেরেক ফেসেহাসুন, ইথিওপিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ছেন হাই, ইথিওপিয়ান পলিসি ইনস্টিটিউটের পরিচালক ফেকাডো সেগে এবং ইথিওপিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট সাইনা হেইলিসহ প্রায় ৭০ জন অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা আফ্রিকান দেশগুলোর টেকসই উন্নয়নে চীনের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন এবং উন্মুক্ত সহযোগিতা যে ‘নতুন শক্তি’ নিয়ে এসেছে সে সম্পর্কে মতামত বিনিময় করেছেন।

শেন হাইসিয়োং বলেন যে, মার্চ মাসে বেইজিংয়ে বার্ষিক চীনা দুই অধিবেশন নির্ধারিত সময়সূচি অনুসারে বসেছিল, যা বিশ্বকে নতুন যুগে চীনের প্রাণশক্তি সম্পর্কে অবহিত করেছে। প্রেসিডেন্ট সি চিন পিং প্রাতিষ্ঠানিক উন্মুক্তকরণকে ধারাবাহিকভাবে সম্প্রসারিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র ক্রমাগত সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। চীনের উন্মুক্তকরণ আরও বিস্তৃত হবে।

চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক বা সিজিটিএন পরিচালিত একটি বিশ্বব্যাপী জরিপে দেখা গেছে যে, ৯০ শতাংশেরও বেশি উত্তরদাতা চীনের শক্তিশালী অর্থনৈতিক ও প্রযুক্তিগত শক্তির প্রশংসা করেছেন এবং আশা করেছেন যে, চীনের ‘বড় বাজার’ বিশ্বে ‘বড় সুযোগ’ নিয়ে আসবে। এটি কেবল বিশ্বব্যাপী দর্শকদের মধ্যে একটি বিস্তৃত ঐকমত্যই নয়, বরং উদ্ভাবনী চীনের একটি স্পষ্ট পাদটীকাও। চীনের আত্মবিশ্বাস বিশ্ব উন্নয়নে আরও বেশি স্থিতিশীলতা এবং নিশ্চিন্তি প্রদান করেছে।

অনুষ্ঠানে, অতিথিরা চীনের দুই অধিবেশনের সফল আয়োজন, ‘চীন-আফ্রিকা উদ্ভাবন ও উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষমতায়ন’ এবং ‘চীন-আফ্রিকা সাংস্কৃতিক বিনিময় ও মিডিয়া সহযোগিতা’সহ নানা বিষয় নিয়ে উত্তপ্ত আলোচনা করেন।

অতিথিরা বিজ্ঞান, প্রযুক্তি এবং সংস্কৃতির ক্ষেত্রে ‘বিশ্বমানের ব্লকবাস্টার’ নির্মাণে চীনের সাফল্য বিশ্লেষণ করার জন্য ‘ন্য চা ২’ চলচ্চিত্রের বিশ্বব্যাপী জনপ্রিয়তার উদাহরণও গ্রহণ করেছিলেন। অতিথিরা একমত হন যে, চীনা সাংস্কৃতিক পণ্যের সফলভাবে বিদেশে প্রবেশ করা কেবল চীনের চমৎকার ঐতিহ্যবাহী সংস্কৃতির অনন্য আকর্ষণকেই প্রতিফলিত করে না, বরং চীনের উচ্চমানের উন্নয়নের উদ্ভাবনী প্রাণশক্তিকেও প্রতিফলিত করে।

সূত্র : লিলি-হাশিম-তুহিনা, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD