শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

ফোনের এসএমএসে স্কুলে ভবন দিলেন প্রধানমন্ত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৩০ জুন, ২০১৮

মোবাইল ফোনের এসএমএসে স্কুলে ভবন না থাকার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছিলেন সৌদি আরব প্রবাসী রতনপুরের এক বাসিন্দা। সেই এসএমএস পাওয়ার চারদিনের মধ্যেই পাঁচ শ্রেণিকক্ষ বিশিষ্ট একটি বহুতল ভবনের বরাদ্দ চূড়ান্ত অনুমোদন পেয়েছে ফেনী সদর উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুকে একথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন। ফেসবুকে ‘প্রধানমন্ত্রীকে প্রবাসীর এসএমএস। ভবন পেলো রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ শিরোনামে তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক সৌদি প্রবাসীর সরাসরি এসএমএসে মাত্র চার কর্মদিবসে স্কুল ভবন পেলো ফেনী সদর থানার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটির জন্য ইতিমধ্যে পাঁচ শ্রেণি কক্ষ বিশিষ্ট একটি বহুতল ভবনের বরাদ্ধ চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।’

তিনি আরও জানান, গত ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব থেকে মোবাইলে একটি এসএমএস পান। এসএমএসটি পাঠান সৌদি আরব প্রবাসী জনৈক আনোয়ার হোসেন খোকন। তিনি প্রধানমন্ত্রীকে স্কুলটির কোড নম্বর পাঠিয়ে লিখেন যে , এই স্কুলটি স্থানীয় মুক্তিযোদ্ধা আফজালুর রহমানের জায়গার উপর প্রতিষ্ঠিত। কিন্তু প্রয়োজনীয় শ্রেণিকক্ষের অভাবে ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করতে পারছে না। একটি স্কুল ভবন করে দেওয়ার দাবি জানান তিনি।

এসএমএসটি পাওয়ার পর ওইদিনই ভোর সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একান্ত সচিব (১) তোফাজ্জল হোসেন মিয়াকে নির্দেশ দেন এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। স্কুলটির কোড নম্বর মিলিয়ে একান্ত সচিব জানতে পারেন স্কুলটি হচ্ছে, ফেনী সদর উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

তিনি তাৎক্ষণিক ভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এর সাথে যোগাযোগ করে প্রধানমন্ত্রীর নির্দেশনা পৌঁছে দেন। এরই ফলশ্রুতিতে শনিবার বিকেলে পাঁচ শ্রেণীকক্ষ বিশিষ্ট একটি ভবনের চূড়ান্ত অনুমোদন পেলো রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পর্যায়ক্রমে এটাকে বহুতল করা যাবে।

শিগগিরই এই ভবনের কাজ শুরু হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD