শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

নিয়মিত দুধ খেলে ওজন কমে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৩০ জুন, ২০১৮

যদি প্রশ্ন করা হয়, দুধ খেলে কী হয়? ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবাই বলবেন, দুধ শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, হাড় মজবুত করে, ত্বকের পুষ্টি ও ভালো ঘুমের সহায়ক হিসেবেও কাজ করে। তবে অনেকেই হয়তো জানেন না নিয়মিত এক গ্লাস দুধ খেলে ওজন কমে। এমনকি স্বাভাবিক পদ্ধতিতে ওজন কমাতে দেশ-বিদেশে পুষ্টিবিদরাও দুধের ওপরেই ভরসা রাখছেন।
কীভাবে কমবে ওজন?
১. সুস্থ শরীর চালাতে প্রোটিনের ভূমিকা আমাদের অজানা না। আর দুধ সেই প্রোটিনের সম্ভার। দুধে ক্যাফেইন, আলবুমিন ও গ্লোবিউলিন প্রোটিন উপস্থিত। যা ক্ষুধার জন্য প্রয়োজনীয় হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে। শরীরে ক্ষুধা নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু হরমোন রয়েছে যা নিঃসরণ করে দুধ খাবারের চাহিদা কমাতে সাহায্য করে।

২. হাড় ও দাঁত মজবুত করা ছাড়াও ওজন কমাতে ভূমিকা রয়েছে ক্যালসিয়ামেরও। বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত, দুধে উপস্থিত ক্যালসিয়াম ও ভিটামিন ডি পাচন ক্ষমতা বাড়িয়ে ক্যালোরি ক্ষয়ে সাহায্য করে।
৩. দুধে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি৩ (নিয়াসিন), যা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করেই। এছাড়া বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য শক্তির যোগান দিতেও এর ভূমিকা অসীম।
৪. প্রোটিন হজম করতে শরীরে বেশ সময় লাগে। সুতরাং দুধের প্রোটিন হজম করতে গিয়ে অকারণে ক্ষিদে পাওয়াও কমে যায়। এতে পেট ভরা থাকায় অতিরিক্ত চর্বিজাতীয় খাবার খেতে প্রয়োজন হয় না।
৫. সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে দুধে থাকা লিনোলেনিক অ্যাসিড শরীরের চর্বি কমাতেও সাহায্য করে।
৬. যারা নিরামিশাষী তাদের খাদ্য তালিকায় দুধ অনিবার্য। গরুর দুধ ছাড়াও, ছাগলের দুধ, মোষের দুধেও সমান প্রোটিন বহন করে। দুধের তৈরি প্রোটিন শেক বা দুধ দিয়ে তৈরি ওটসও সাহায্য করবে সুস্থ শরীরের ওজন নিয়ন্ত্রণে। তবে বাজারের বিভিন্ন ফ্লেভারের দুধ এড়িয়ে চলতেই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। এই সমস্ত কৃত্রিম দুধে শর্করার পরিমাণ এতটাই বেশি দেওয়া থাকে যে তা শরীরের ওজন বাড়াতে কাজ করে।
অনেকের শরীরে দুধ খাওয়াতে অ্যালার্জি হতে পারে। ল্যাকটোজে যাদের শরীরে সমস্যা দেখা যায়, তাদের জন্য দুধ এড়িয়ে যাওয়াই ভালো।
তবে, শুধু দুধেই যে ওজন কমে যাবে এমনটা ভাবলে কিন্তু হবে না। খাদ্য তালিকায় নিয়মিত এক থেকে দুই গ্লাস দুধের সঙ্গে শাকসবজি ও ফলও রাখতে হবে। এ ছাড়া প্রতিদিন কমপক্ষে এক ঘণ্টা ব্যায়ামের অভ্যাস থাকা একান্ত জরুরি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD