শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ইউক্রেনের বিশাল হামলা, দাউ দাউ করে জ্বলে উঠল রাশিয়ার বিমানঘাঁটি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

রাশিয়ার একটি কৌশলগত বড় বোমারু বিমানঘাঁটিতে বিশাল ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বৃহস্পতিবারের (২০ মার্চ) এ হামলার পর সেটি দাউ দাউ করে জ্বলে উঠে। যে বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে তা যুদ্ধের সম্মুখভাগ থেকে ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত। রাশিয়া ও ইউক্রেন দুই দেশের কর্মকর্তারা হামলার সত্যতা নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে বিশাল একটি বিস্ফোরণ বিমানঘাঁটির চারপাশে ছড়াচ্ছে। ওই সময় আশপাশের কটেজগুলো বিস্ফোরণের আঘাতে ধ্বংস হচ্ছিল। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছিলেন তারা ইউক্রেনের ১৩২টি ড্রোন ধ্বংস করেছেন।

রাশিয়ার এঙ্গেলসে অবস্থিত এই বিমানঘাঁটিতে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ভারী বোমারু বিমান টিইউ-১৬০ রাখা হয়।

সারাতোভের গভর্নর রোমান বুসারগিন জানিয়েছেন, এঙ্গেলসে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। যেগুলোর আঘাতে একটি বিমানঘাঁটিতে আগুন ধরে যায়। তিনি জানান, এ ঘটনার পর আশপাশের বাসিন্দাদের নিরাপদস্থানে সরিয়ে নেওয়া হয়। তিনি এঙ্গেলসের কথা উল্লেখ না করলেও; ওই এলাকায় এটিই সবচেয়ে বড় বিমানঘাঁটি।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তারা বিমানঘাঁটিতে হামলা চালিয়েছেন। এরপর সেখানে থাকা গোলাবারুদের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটে। ইউক্রেন জানিয়েছে, এই বিমানঘাঁটি ব্যবহার করে তাদের দেশে হামলা চালিয়েছে মস্কো।

এরআগে ২০২২ সালের ডিসেম্বরে এঙ্গেলস বিমানঘাঁটিতে হামলা চালিয়েছিল ইউক্রেন। এছাড়া গত জানুয়ারিতে একটি তেল ডিপোতে হামলা চালায় তারা। দেশটির দাবি, এই ডিপো থেকে এঙ্গেলস ঘাঁটিতে তেল সরবরাহ করা হয়। হামলার পর ওই তেল ডিপোতে ভয়াবহ আগুন লাগে। যেটি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচদিন সময় লাগে।

ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, তাদের ড্রোন বিমানঘাঁটির একটি গুদামে হামলা চালিয়েছে। যেটিতে গাইডেড বোমা এবং মিসাইল রাখা ছিল।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD