শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

গাজায় যুদ্ধবিরতির ভেঙে ফেলার জন্য চীন দুঃখ ও উদ্বেগ প্রকাশ

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

গাজায় ইসরায়েল আবারও যুদ্ধ শুরু করেছে। কষ্টার্জিত যুদ্ধবিরতির ভেঙে ফেলার জন্য চীন দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে এবং ইসরায়েলকে তীব্র নিন্দা জানিয়েছে। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুর উন্মুক্ত সম্মেলনে জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং এ কথা বলেন।

ফু ছোং বলেন, সামরিক পন্থা ফিলিস্তিন-ইসরায়েল সমস্যা সমাধানের পথ নয়। ১৫ মাসের রক্তক্ষয়ী সংঘাত ও ৪২ দিনের যুদ্ধবিরতির বৈপরীত্য স্পষ্ট করে দিয়েছে যে, নির্বিচারে বলপ্রয়োগ জিম্মিদের উদ্ধারের সঠিক উপায় নয়, বরং তাদের জন্য আরও বিপদ ডেকে আনতে পারে। চীন, ইসরায়েলকে বলপ্রয়োগের আতিশয্য ত্যাগ, অবিলম্বে গাজায় সামরিক অভিযান বন্ধ করা এবং গাজার বেসামরিক মানুষদের সম্মিলিত শাস্তি বন্ধ করার তাগিদ দেয়।

তিনি বলেন, যেহেতু যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো হয়েছে, তাই এটি সততা, বিশ্বাস ও গুরুত্ব সহকারে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা উচিত, মাঝপথে চুক্তিটি পরিবর্তন বা ভঙ্গ করা উচিত নয়। চীন সংশ্লিষ্ট পক্ষ্যগুলোকে যুদ্ধবিরতি চুক্তি ব্যাপক ও ধারাবাহিকভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে, এবং আশা করে ন্যায্য ও দায়িত্বশীল মনোভাব নিয়ে তৃতীয় পর্যায়ের চুক্তি ধারাবাহিক বাস্তবায়ন করার চেষ্টা করবে, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, চীন মানবিক সাহায্যের সামরিকীকরণ ও রাজনীতিকরণের তীব্র বিরোধিতা করে। তিনি পুনরাবৃত্তি করেন ‘দুই-রাষ্ট্র তত্ত্ব’ ফিলিস্তিন-ইসরায়েল সমস্যা সমাধানের একমাত্র উপায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ‘দুই-রাষ্ট্র তত্ত্বের’ রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার চেষ্টা করা এবং এর জন্য প্রয়োজনীয় নিশ্চয়তা প্রদান করা।
সূত্র : তুহিনা-হাশিম-স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD