শিরোনাম :
সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি রেকর্ড উচ্চতা থেকে ভারতের বাজারে স্বর্ণের দাম কমেছে ৩২ শতাংশের বেশি: আগের অবস্থানে ফিরতে লাগতে পারে কয়েক বছর কূটনৈতিক সম্পর্কের ৫৫তম বার্ষিকী: শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিতে চীন-পেরু বিনিময় আরও গভীর করার প্রত্যয় বিশ্বের শীর্ষ ১০০ উদ্ভাবনী ক্লাস্টারের ২৫টিই চীনে, শীর্ষস্থান ধরে রেখেছে ‘শেনচেন-হংকং-কুয়াংচৌ’ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সামরিক খাতে অতিরিক্ত বরাদ্দের প্রতিবাদে ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ জাপানের ফুকুশিমায় ভারী তুষারপাতে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার মানুষ, বিদ্যুৎহীন ৭০০ পরিবার ইমরান খানের দ্রুত মুক্তি ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

কাল মানববন্ধন, ২ তারিখ বিক্ষোভের ঘোষণা আন্দোলনকারীদের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৩০ জুন, ২০১৮

আগামীকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এছাড়া সোমবার সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করা হয়। শনিবার (৩০ জুন) বিকালে সংগঠনের যুগ্ন আহ্বাবায় সুমন কবীর এসব ঘোষণা দেন।

সুমন কবীর বলেন, ‘ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের সব শিক্ষা সারাদেশে মানববন্ধন হবে। আর ২ তারিখ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে ১১টায় বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে।’

এদিকে, হামলায় আহত ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মাহমুদ, যুগ্ন আহ্বায়ক নুরুল হক নূর, কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আতাউল্লাহ, সূর্যসেন হলের ফিন্যান্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাদ্দাম হোসেনকে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে কোটাব্যবস্থা সংস্কার নিয়ে প্রজ্ঞাপন জারির দাবিতে সংবাদ সম্মেলন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। এতে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূরসহ আহত হয়েছেন আন্দোলনের বেশকয়েকজন নেতাকর্মী। আন্দোলনকারীরা বলছেন, ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD