শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন মার্কিন প্রশাসনের শুল্কনীতি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ মার্চ, ২০২৫

এক মাসেরও কম সময়ের মধ্যে ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজারমূল্য উধাও হয়ে গেছে। মার্কিন শুল্কনীতির কারণে আন্তর্জাতিক সমাজে ছড়িয়ে পড়া আতঙ্ক দেশটির শেয়ারবাজারে ছড়িয়ে পড়ছে। চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর সিজিটিএনের বিশ্বব্যাপী এক জরিপ থেকে এ তথ্য উঠে এসেছে। নেটিজেনদের ওপর এ জরিপ চালানো হয়।

জরিপে অংশগ্রহণকারীরা সাধারণভাবে নতুন মার্কিন প্রশাসনের শুল্কনীতি নিয়ে প্রশ্ন তোলেন এবং মার্কিন স্টকে এর নেতিবাচক প্রভাব সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

একজন নেটিজেন বলেন, বিদেশ থেকে আসা সমস্ত পণ্যের ওপর কর আরোপ করা কখনই ভালো ধারণা নয়।

জরিপ অনুসারে, ৮৬.১ শতাংশ উত্তরদাতা মনে করেন, নতুন মার্কিন সরকারের অনিয়মিত ও ক্রমবর্ধমান শুল্কনীতি বিনিয়োগকারীদের গভীরভাবে অস্বস্তিতে ফেলেছে, যার ফলে মার্কিন স্টকগুলোয় অস্থিরতা দেখা দিয়েছে; ৮৬.৮ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন যে, মার্কিন শেয়ারের সাম্প্রতিক পতন মার্কিন অর্থনীতির ওপর বিনিয়োগকারীদের আস্থার গুরুতর অভাব প্রতিফলিত করে এবং তাঁরা আশঙ্কা করছেন যে, মার্কিন শেয়ারের পতন বিশ্বব্যাপী শেয়ারবাজারকে প্রভাবিত করবে।

এদিকে, গোল্ডম্যান শ্যাক্স গ্রুপের প্রকাশিত সর্বশেষ গবেষণা প্রতিবেদনে ২০২৫ সালের জন্য মার্কিন জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ২.৪ থেকে কমিয়ে ১.৭ শতাংশ করা হয়েছে। আড়াই বছরের মধ্যে এই প্রথম গোল্ডম্যান শ্যাক্স যুক্তরাষ্ট্রের জন্য তাদের অর্থনৈতিক প্রত্যাশা কমিয়ে আনল।

উল্লেখ্য, সিজিটিএনের এবারের জরিপ ইংরেজি, স্পেনিস, ফরাসি, আরবি ও রুশ ভাষীয় প্ল্যাটফর্মে চালানো হয়। ২৪ ঘন্টায় ৭৮৭৫ জন নেটিজেন এবারের জরিপে অংশগ্রহণ করেন এবং মতামত দেন।
সূত্র : ছাই- আলিম- ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD