শিরোনাম :
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালতের, প্রত্যর্পণ নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা জার্মানিতে একসঙ্গে পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার চাপ; ইউক্রেন যুদ্ধেও বাড়ছে উদ্বেগ নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ

রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ মার্চ, ২০২৫

রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলার আশপাশের উপজেলাগুলোতে এই বৃষ্টি হয়। কৃষি অফিস বলছে, বৃষ্টিতে আম, ধান, গমসহ সব ফসলের উপকার হবে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বেলা ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। রোববার দিবাগত রাত থেকে রাজশাহীর আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এর পর আজ সোমবার সকালে বৃষ্টির দেখা মেলে। বৃষ্টির ফলে দিনের তাপমাত্রা কমতে পারে।

ব্যাটারিচালিত অটোরিকশাচালক সাগর আলী বলেন, প্রায় ২০ মিনিটের মতো বৃষ্টিপাত হয়েছে। শীতের শেষে এমন বৃষ্টির পানি ভালোই ঠান্ডা ছিল। বৃষ্টিতে ভিজে গেছি।

এ বিষয়ে রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আনোয়ারা বেগম বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। তবে আবহাওয়া অফিস এলাকায় তেমন বৃষ্টিপাত হয়নি। আকাশে মেঘ রয়েছে। দিনে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৫৫ শতাংশ। বৃষ্টিপাতের ফলে সর্বোচ্চ-সর্বনিম্ন তাপমাত্রা কমতে পারে। তবে আকাশে মেঘ থাকলে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে সালমা বলেন, এই বৃষ্টি আমের জন্য ভালো। আমের বোঁটা শক্ত হবে। দীর্ঘদিন খরার পরে হালকা বৃষ্টি হলো। তবুও চাষিদের আমের বাগানে সেচ দিতে হবে। এ ছাড়া অন্যসব ফসলের জন্য উপকার হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD