শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

গরম বাড়ছে, এই ৩ শরবতে চাঙ্গা হবে শরীর

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ মার্চ, ২০২৫

ভরা বসন্তেই তাপপ্রবাহ। গরমে এখনই হাঁসফাঁস অবস্থা। বাড়ির বাইরে পা রাখলেই ঘেমেনেয়ে একাকার! গলা ভিজলেও শরীর ঠান্ডা হচ্ছে না। ক্লান্তিতে কাজ করার ইচ্ছাও কমছে। তাই শরীর ও মন- দুই চাঙ্গা রাখতে চুমুক দিতে পারেন সুস্বাদু শরবতে। কীভাবে বানাবেন এমন শরবত।

শশা তরমুজের শরবত

উপকরণ : ১টি তরমুজ, ১টি টুকরো করা শশা, ৪ টেবিল চামচ চিনি, ১/২ কাপ পাতিলেবুর রস, ১ টেবিল চামচ তুলসি পাতা কুচি, ১ টেবিল চামচ বিটনুন
প্রয়োজনমতো পানি।

প্রথমে তরমুজের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে ফ্রিজে রেখে দিন। এরপর শশার টুকরোগুলো মিক্সারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। তরমুজের টুকরো, তুলসি পাতা দিয়ে ব্লেন্ড করুন। ব্লেন্ড হয়ে গেলে তাতে লেবুর রস দিয়ে আবার মিশিয়ে নিন। শেষে শশা, বিটনুন ও চিনি একসঙ্গে ব্লেন্ড করে ছেঁকে নিয়ে কিছু সময় ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

পুদিনা লেমনেড শরবত

উপকরণ : ২ টেবিল চামচ পুদিনা পাতা, ২টো লেবু, স্বাদমতো বিটলবণ, প্রয়োজনমতো বরফের টুকরো

প্রথমে পুদিনা পাতা থেতো করে নিতে হবে। এরপর পরিমাণ মতো পানি, বিট লবণ ও লেবুর রস দিয়ে মিশ্রণ তৈরি করুন। তারপর শরবতটা ছেঁকে নিন। এরপর গ্লাসে শরবত ঢেলে তাতে বরফের টুকরো, পুদিনা পাতা এবং স্লাইস করে কাটা লেবুর টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন পুদিনা লেমনেড শরবত।

বেল গুড়ের শরবত

উপকরণ : ১টি বেল, পরিমাণ মতো আখের গুড়, স্বাদমতো লবণ, প্রয়োজনমতো বরফের টুকরো

বেলের ভেতরের শাস বের করে তার সঙ্গে কিছুটা পানি দিয়ে ভালোভাবে মেশান। এবার তাতে পরিমাণ মতো আখের গুড় এবং লবণ দিয়ে ভালো করে গুলে নিন। শরবত তৈরি। এবার গ্লাসে ঢেলে ইচ্ছেমতো বরফের টুকরো মিশিয়ে পরিবেশন করুন বেল গুড়ের শরবত।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD