শিরোনাম :
শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ

গাজা যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে: চীন

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

ফিলিস্তিন-ইসরায়েল সমস্যা সম্পর্কে জাতিসংঘে চীনের স্থানীয় প্রতিনিধি ফু ছোং বলেন, গাজা যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণরূপে ও ধারাবাহিকভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি ইসরায়েলকে জর্ডান নদীর পশ্চিম তীরে সামরিক অভিযান বন্ধ করার আহ্বানও জানান।

গত ২৫ শে ফেব্রুয়ারিত (মঙ্গলবার) অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ফিলিস্তিন-ইসরায়েল সমস্যাবিষয়ক উন্মুক্ত সভায় তিনি আরও বলেন, সম্প্রতি গাজা যুদ্ধবিরতি চুক্তি ঘন ঘন লঙ্ঘনের ঘটনা ঘটেছে, চীন এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। চীন সংশ্লিষ্ট পক্ষগুলোকে যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করার আহ্বান জানায়, বিশেষ করে মানবিক সহায়তাপণ্যের প্রবেশ, আটক ব্যক্তিদের মুক্তির ক্ষেত্রে সদিচ্ছা নিয়ে যুদ্ধবিরতি চুক্তির বিধান কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। এখন যুদ্ধবিরতি আলোচনার দ্বিতীয় পর্যায় স্থগিত করা হয়েছে, আন্তর্জাতিক সমাজের উচিত যত তাড়াতাড়ি সম্ভব আলোচনা এগিয়ে নেওয়া।

তিনি বলেন, জর্ডান নদীর পশ্চিম তীর অন্য একটি গাজা হতে পারে না। চীন ইসরায়েলকে পশ্চিম তীরে সামরিক অভিযান বন্ধ করতে, বসতি এলাকা সম্প্রসারণ বন্ধ করতে, বসতি স্থাপনকারীদের সহিসংতা দমন করতে, এবং সব পক্ষকে একসঙ্গে গাজা পরিস্থিতির উন্নয়নে কাজ করতে আহ্বান জানায়।

তিনি আরও বলেন, যুদ্ধ-পরবর্তী গাজা পরিচালনার ক্ষেত্রে ‘ফিলিস্তিনিদের দ্বারা ফিলিস্তিন শাসন’ নীতি অনুসরণ করতে হবে এবং আন্তর্জাতিক সমাজের উচিত গাজার পুনর্গঠনে সহায়তা করা। ‘দুই রাষ্ট্র তত্ত্বের’ ভিত্তিতে ফিলিস্তিন সমস্যা সমাধানে আন্তর্জাতিক সমাজের উচিত জোর প্রচেষ্টা চালানো। মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধার ও ফিলিস্তিন সমস্যার সার্বিক, ন্যায্য ও স্থায়ী সমাধান অর্জনের জন্য চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে প্রচেষ্টা চালিয়ে যাবে।
সূত্র: তুহিনা-আলিম, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD