শিরোনাম :
জার্মানিতে পালিত হচ্ছে বাবা দিবস : ফাট্যারটাগ উৎসব, বন্ধুত্ব আর ঐতিহ্যের অনন্য মিলন মণিপুরে গির্জার নেতাদের গাড়িবহরে হামলায় নিহত চার্চ নেতারা গ্রামীণ পুনরুজ্জীবনে অবকাঠামো ও প্রযুক্তির সফল সমন্বয় সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সংলাপে চীন-ইউনেস্কো সহযোগিতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারে চার দফা প্রস্তাব চীন-মার্কিন শীর্ষ বৈঠককে ঘিরে বাড়ছে বৈশ্বিক প্রত্যাশা নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা

বিভিন্ন জনদাবীতে জামালপুর জেলা বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত গণত্রান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদীদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে; জামালপুর জেলা বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ ফেব্রুয়ারি বুধবার সকালে স্থানীয় স্টেশন বাজার সংলগ্ন জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিশাল জনসভার আয়োজন করা হয়।

জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে ও জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজীব ও শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় বিশাল জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরুল হক শাহাজাদা মিয়া।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল,সদস্য ও সাবেক এমপি মোঃ সুলতান মাহমুদ বাবু প্রমুখ।

অন্যান্যদের মধ্যে এসময় জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সফিউর রহমান সফি,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহছানুজ্জামান রুমেল,সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লুটন,শহর বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলী, সিনিয়র সহ-সভাপতি মাইন উদ্দিন বাবুল,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহুল আমিন মিলন,জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোকসেদুর রহমান হারুন,শহর বিএনপির সহ-সভাপতি তরুন হাসান কাজল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহীদ, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন, জেলা জাসাসের সভাপতি রেজভী আল জামালী রঞ্জু,জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোঃ সোবহান, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক,জেলা কৃষক দলের আহবায়ক মাজেদুল ইসলাম সাত্তার, জেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মমিন আকন্দ কাওছার, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন কর্ণেল, জেলা মৎস্য জীবী দলের সভাপতি আব্দুল হালিম, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম,সাধারণ সম্পাদক সাইদা আক্তার শ্যামা, জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল,সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন সহ জেলা-বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD