শিরোনাম :
বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর-পূর্ব জাপানে ভূমিকম্পে কাঁপন, তিন মিটার সুনামির আশঙ্কা লেবাননে ধর্মীয় প্রতীক ভাঙচুরের অভিযোগে উত্তেজনা, আইডিএফের তদন্ত শুরু আন্তর্জাতিক বাণিজ্যে ক্যান্টন ফেয়ারের বাড়তি গুরুত্ব বৈশ্বিক চলচ্চিত্র সংযোগে বেইজিংয়ের অগ্রযাত্রা অনিশ্চিত বিশ্বে চীনের অর্থনীতি স্থিতির ভরসা

ঝিনাইদহে বসন্ত বরণ উপলক্ষে জমজমাট পিঠা উৎসব

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

ঝিনাইদহে বর্ণিল আয়োজন আর নানা স্বাদের বাহারি পিঠার সমারোহে হয়ে গেলো জমজমাট পিঠা উৎসব। বসন্ত উৎসব উপলক্ষে রোববার দিনব্যাপী শহরের মর্নিংবেল চিলড্রেন একাডেমীতে এ উৎসবের আয়োজন করা হয়।

রোববার সকাল থেকে বসন্তের আমেজে মেতে ওঠা এ আয়োজনে শহরের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী ও অভিভাবকসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয় স্কুল প্রাঙ্গণে। সকাল ১০ টার পর থেকে পিঠা বিক্রি শুরু হয়। মেলায় গিয়ে দেখা যায় সারি সারি স্টলে সাজানো ভাজাপুলি, দুধ চিতই, পানতোয়া, সন্দেশ কুলি, ভাপা, পাটিসাপটা, চিকেন মোমোহস বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠা। প্রতিটি স্টলে ভিড় জমিয়েছেন পিঠাপ্রেমীরা, স্বাদ নিচ্ছেন ঐতিহ্যের। কেউ প্রথমবারের মতো এসব পিঠার স্বাদ নিচ্ছেন, কেউ আবার দীর্ঘদিন পর ফিরে পাচ্ছেন শৈশবের স্মৃতি। শহুরে ব্যস্ততার মাঝে দেশীয় ঐতিহ্যের স্বাদ নিতে পেরে খুশি ছোট-বড় সবাই।

সাবিনা ইয়াসমিন নামের এক অভিভাবক জানান, বসন্ত উৎসব উপলক্ষে এমন পিঠা উৎস আমাদের কাছে খুব ভালো লেগেছে। ইস্মিতা জুই নামের কলেজছাত্রী জানান, মর্নিংবেল চিলড্রেন একাডেমীতে পিঠা উৎসবের আয়োজন করাই আমরা বিভিন্ন পিঠার সাথে পরিচিতি হতে পারছি। তাইতো এই পিঠা উৎসবে আসা। সোনিয়া আক্তার উর্মি জানান, বাচ্চাদের স্কুলে পিঠা উৎসব চলছে তাই দেখতে আসা। এখানে এসে খুব ভালো লাগছে। শাময়িতা বাশার নামের এক অভিভাবক জানান, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠার সাথে বর্তমান প্রজন্মকে জানিয়ে দিতে এমন আয়োজন করাই আয়োজক প্রতিষ্ঠানকে আমি ধন্যবাদ জানায়। এছাড়াও আগামীতে এ ধরণের আয়োজন অব্যাহত রাখার আহŸান জানাই। কেজি শ্রেণীর শিক্ষার্থী ফাইজা জানান, আমাদের স্কুল প্রাঙ্গণে পিঠা উৎসবে অনেক মানুষ আসছে তা দেখে আমার খুব ভালো লাগছে। এছাড়াও আমি অনেক পিঠার সাথে পরিচিতি হতে পারছি। এখান থেকে অনেক পিঠা খেয়েছি আমার খুব ভালো লেগেছে।

আয়োজক শাহিনুর আলম লিটন জানান, নতুন প্রজন্মকে পিঠার সাথে পরিচয় করিয়ে দিতে আর বাঙালির ঐতিহ্যকে ধরে রাখতে এ আয়োজন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD