শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

মার্কিন সামরিক উস্কানি তাইওয়ান সম্পর্কিত সত্যকে পরিবর্তন করতে পারে না: চীন

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

গত ১৪ই ফেব্রুয়ারি শুক্রবার বেইজিংয়ে, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিয়াও কাং এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, মার্কিন সামরিক উস্কানি, তাইওয়ান যে চীনের একটি অবিচ্ছেদ্য অংশ, এ সত্য ও বাস্তবতাকে পরিবর্তন করতে পারে না।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও জাপানের নেতৃবৃন্দের বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতি সম্পর্কে চীনা মুখপাত্র বলেন, বিবৃতির সংশ্লিষ্ট অংশে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে এবং চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে। বেইজিং এতে তীব্রভাবে অসন্তুষ্ট এবং এর বিরোধিতা করছে।

মুখপাত্র জোর দিয়ে বলেন, তাইওয়ান হচ্ছে চীনের তাইওয়ান। মার্কিন সামরিক উস্কানি এ বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না। বরং, এ ধরনের আচরণ আন্তর্জাতিক সমাজের সামনে যুক্তরাষ্ট্রের দ্বৈতনীতিকেই প্রকাশ করছে। তাছাড়া, মার্কিন আচরণ চীনা জনগণের দেশের সার্বভৌমত্ব রক্ষা ও মাতৃভূমির সম্পূর্ণ একীকরণ বাস্তবায়নের দৃঢ়তাকেও বাড়াবে।

তিনি আরও বলেন, চীনা গণমুক্তি ফৌজ অব্যাহতভাবে সামরিক প্রস্তুতি নেবে, দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষা করবে।

সূত্র:আকাশ-আলিম-ফেইফেই, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD