শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ঝিনাইদহে তারুণ্যের পিঠামেলায় শিক্ষার্থীদের ঢল  

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

‘তারুণ্য উৎসব’ উদযাপন উপলক্ষ্যে ঝিনাইদহে পিঠা মেলা, র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে বর্ণিল সাজে সজ্জিত হয় সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ। যুবক যুবতীদের কন্ঠে ছিল তারুণ্যের গান, পরণে বাসন্তির সাজ্ব। উৎসব আর উচ্ছাসে একাকার হয় তারুণ্যের মেলবন্ধন।বুধবার সকাল ৯টায় উৎসব উপলক্ষে কেসি কলেজ ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য রালি বের হয়। র্যালীতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে এসে র্যালি শেষ হয়।

র্যালি শেষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আবু বকর সিদ্দিকী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. ইউনুস আলী, উপাধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল মতিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ ইমরান কবির, প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক আলমগীর হুসাইন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. ইদ্রিস আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নুসরাত জাহান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাত্রদলের আহ্বায়ক শিমুল আল মাসুদ ও ছাত্রশিবিরের সভাপতি এসএম মাহবুব ইসলাম।

আলোচনা সভা শেষে কলেজ ক্যাম্পাসে কেসি কলেজ ডিবেটিং ক্লাবের আয়োজনে সমসাময়িক বিষয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এদিকে পিঠা মেলায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলির পসরা সাজিয়ে গ্রমীন আবহ তৈরী করেন। স্টলগুলোতে চিতই পিঠা, ভাপাপুলি, পাকান, কাটাপাকান, তারাপিঠা, রসমঞ্জুরি, ইলিশপাকান, মুড়ি-মুড়কি, বাতাসা, দুধচিতই সহ হরেক পদের পিঠা শোভা পায়। পিঠার স্টলগুলোতে শিক্ষার্থী ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কেসি কলেজের শিক্ষার্থী তনিমা, নিলীমা, জান্নাতুল ফেরদৌস, সাকিব ও হৃদয় আহমেদ বলেন, প্রতিবছরের মতো এবারও দিনব্যাপী পিঠা মেলা জাঁকজমক ভাবে শুরু হয়। নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এবার শিক্ষার্থীরা ভয়হীন ভাবে উৎসব পালন করে। শিক্ষার্থীরা সারাদিন আনন্দ উৎসব শেষে বসন্তের আমেজ নিয়ে বাড়ি ফিরে যায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD