জামালপুর সদর উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫৩ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রুয়ারি বুধবার সকালে স্থানীয় সিংহজানী বহু মুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন । পরে জামালপুর সদর উপজেলার স্কুল, মাদরাসা ও কারিগরি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা খেলার আয়োজন করেন।খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেনের সভাপতিত্বে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিংহজানী বহু মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিউর রহমান শফি।
সঞ্চালনা করেন সিংহজানী বহু মুখী উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম।
এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।